সংসদ সদস্যের পদ ছাড়ছেন কোয়েল মল্লিক!

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :হুট করে রাজ্যসভার সদস্য পদে শপথ নিয়ে সবাইকে চমকে দেন কোয়েল মল্লিক। এবার তার পদত্যাগের গুঞ্জনেও চমকে গেছে সবাই। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শোনা যাচ্ছে মমতার পতনের পর পর তৃণমূলের প্রতি মমতা ত্যাগ করছেন সংসদ সদস্যদের অনেকে। জোট ভেঙে যোগ দিচ্ছেন অন্য জোটে। দলের দুঃসময়ে সেটি করতে নারাজ কোয়েল। বিদ্রোহী সদস্যদের দলে যোগের বদলে সম্মান নিয়ে রাজনীতি থেকেই গুটিয়ে নিচ্ছেন নিজেকে।

গেল ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনে প্রার্থিতালিকা ঘোষণা করে তৃণমূল। সেখানে পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী ছাড়াও নাম ছিল কোয়েল মল্লিকের।

এপ্রিলে দিল্লি উড়ে গিয়ে রাজ্যসভার সংসদ সদস্য পদে শপথ নেন কোয়েল। রাজনীতিতে যোগদান প্রসঙ্গে সে সময় বলেছিলেন, “অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা— এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না। সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি যে, আমার নাম মনোনীত হয়েছে এবং আমি এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসতে পেরেছি।”

মেয়ের এমন সিদ্ধান্তে রঞ্জিত মল্লিক বলেছিলেন, “কোয়েল বড় হয়েছে। বুঝদার মেয়ে। ওকে আলাদা করে বলার কিছু নেই। খুবই বুদ্ধি নিয়ে কাজ করে। এ ক্ষেত্রেও তেমনই করবে। বাবা হিসাবে যা যা বলার সেটুকু বলেছি। সৎ পথে থেকে ভালো কাজ করুক, এটাই চাওয়া।”

কোয়েলের রাজনীতিতে যোগদানের শুরু থেকেই ফিসফাস চলছিল। কেউ ভাবছিলেন পাঞ্জাবি পরিবারের বধূ কোয়েলকে রাজ্যসবায় নিয়ে ভবানীপুরে পঞ্জাবিদের ভোট ব্যাংক দখলের উদ্দেশ্য ছিল মমতার। কারও কারও মতে রিয়েল এস্টেট ব্যবসায় সুবিধা নিতে মমতার প্রস্তাব মেনে কোয়েলকে রাজ্যসভায় পাঠান তার স্বামী প্রযোজক নিসপাল সিং। যদিও সেসব নিয়ে তখনও কিছু বলেননি কোয়েল। এখনও মুখ খুলছেন না পদত্যাগ নিয়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভারতের সবচেয়ে শক্তিশালী ভোটার ব্লক হতে চলেছে জেন জি

» দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সক্ষমতা বৃদ্ধির কৌশল চলছে: বিমানবাহিনী প্রধান

» ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

» সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে: গোলাম পরওয়ার

» ভালুকায় ৫০০ কোটি টাকার বনভূমি দখলকারী মিন্টুকে মন্ত্রী বানিয়েছেন তারেক রহমান: সারজিস আলম

» হাসিনার দেশে ফেরার আলোচনাকে দল টিকিয়ে রাখার রাজনৈতিক কৌশল বললেন পার্থ

» ১৬ মামলার আসামি ‘কাইল্লা সুমন’ গ্রেপ্তার

» আন্দোলন থামতেই মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ

» খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা

» শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সংসদ সদস্যের পদ ছাড়ছেন কোয়েল মল্লিক!

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :হুট করে রাজ্যসভার সদস্য পদে শপথ নিয়ে সবাইকে চমকে দেন কোয়েল মল্লিক। এবার তার পদত্যাগের গুঞ্জনেও চমকে গেছে সবাই। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শোনা যাচ্ছে মমতার পতনের পর পর তৃণমূলের প্রতি মমতা ত্যাগ করছেন সংসদ সদস্যদের অনেকে। জোট ভেঙে যোগ দিচ্ছেন অন্য জোটে। দলের দুঃসময়ে সেটি করতে নারাজ কোয়েল। বিদ্রোহী সদস্যদের দলে যোগের বদলে সম্মান নিয়ে রাজনীতি থেকেই গুটিয়ে নিচ্ছেন নিজেকে।

গেল ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনে প্রার্থিতালিকা ঘোষণা করে তৃণমূল। সেখানে পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী ছাড়াও নাম ছিল কোয়েল মল্লিকের।

এপ্রিলে দিল্লি উড়ে গিয়ে রাজ্যসভার সংসদ সদস্য পদে শপথ নেন কোয়েল। রাজনীতিতে যোগদান প্রসঙ্গে সে সময় বলেছিলেন, “অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা— এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না। সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি যে, আমার নাম মনোনীত হয়েছে এবং আমি এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসতে পেরেছি।”

মেয়ের এমন সিদ্ধান্তে রঞ্জিত মল্লিক বলেছিলেন, “কোয়েল বড় হয়েছে। বুঝদার মেয়ে। ওকে আলাদা করে বলার কিছু নেই। খুবই বুদ্ধি নিয়ে কাজ করে। এ ক্ষেত্রেও তেমনই করবে। বাবা হিসাবে যা যা বলার সেটুকু বলেছি। সৎ পথে থেকে ভালো কাজ করুক, এটাই চাওয়া।”

কোয়েলের রাজনীতিতে যোগদানের শুরু থেকেই ফিসফাস চলছিল। কেউ ভাবছিলেন পাঞ্জাবি পরিবারের বধূ কোয়েলকে রাজ্যসবায় নিয়ে ভবানীপুরে পঞ্জাবিদের ভোট ব্যাংক দখলের উদ্দেশ্য ছিল মমতার। কারও কারও মতে রিয়েল এস্টেট ব্যবসায় সুবিধা নিতে মমতার প্রস্তাব মেনে কোয়েলকে রাজ্যসভায় পাঠান তার স্বামী প্রযোজক নিসপাল সিং। যদিও সেসব নিয়ে তখনও কিছু বলেননি কোয়েল। এখনও মুখ খুলছেন না পদত্যাগ নিয়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com