ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারাল বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ।

আজ মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচের প্রথম ওভারে আসে ৫ রান। সেই ওভারে একটি চার মারেন তানজিদ হাসান। পরের ওভারে দারুণ সূচনা করেছিলেন সাইফ হাসান। প্রথম বলেই চার হাঁকান তিনি। তবে পরের বলেই স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। ৫ বলে ৫ রান করে সাঝঘরে ফিরেন সাইফ।

সাইফের বিদায়ের পর উইকেটে এসে প্রথম বলেই চার মেরে ম্যাচ শুরু করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে এলিসের বলে স্লিপে ক্যাচ তুললে দিয়েছিল তিনি। সেটি ধরতে পারেননি লাবুশেন। ফলে জীবন পান নাজমুল।

এর আগে দল ঘোষণায় চমক হিসেবে একাদশে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন। ২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। প্রায় চার বছর পর আবার জাতীয় দলে ফিরলেন এই অলরাউন্ডার।

অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের মতো এ ম্যাচেও একাদশে জায়গা হয়নি লেগ স্পিনার রিশাদ হোসেনের।

অস্ট্রেলিয়ার হয়ে এদিন অভিষেক হয়েছে পেসার লিয়াম স্কটের। ঘরোয়া একদিনের ক্রিকেটে ২০ ম্যাচে ১৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৫ ইনিংসে ৪৬৫ রান করেছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারাল বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ।

আজ মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচের প্রথম ওভারে আসে ৫ রান। সেই ওভারে একটি চার মারেন তানজিদ হাসান। পরের ওভারে দারুণ সূচনা করেছিলেন সাইফ হাসান। প্রথম বলেই চার হাঁকান তিনি। তবে পরের বলেই স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। ৫ বলে ৫ রান করে সাঝঘরে ফিরেন সাইফ।

সাইফের বিদায়ের পর উইকেটে এসে প্রথম বলেই চার মেরে ম্যাচ শুরু করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে এলিসের বলে স্লিপে ক্যাচ তুললে দিয়েছিল তিনি। সেটি ধরতে পারেননি লাবুশেন। ফলে জীবন পান নাজমুল।

এর আগে দল ঘোষণায় চমক হিসেবে একাদশে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন। ২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। প্রায় চার বছর পর আবার জাতীয় দলে ফিরলেন এই অলরাউন্ডার।

অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের মতো এ ম্যাচেও একাদশে জায়গা হয়নি লেগ স্পিনার রিশাদ হোসেনের।

অস্ট্রেলিয়ার হয়ে এদিন অভিষেক হয়েছে পেসার লিয়াম স্কটের। ঘরোয়া একদিনের ক্রিকেটে ২০ ম্যাচে ১৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৫ ইনিংসে ৪৬৫ রান করেছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com