ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য বড় সুখবর

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবল ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেবে বিবেচিত। সারা বিশ্বের ক্রীড়াপ্রেমী বিশ্বকাপ ফুটবল দেখার জন্য চার বছর অধীর আগ্রহে থাকে। সৌভাগ্যবানরা স্টেডিয়ামে বসে বিশ্বকাপ দেখতে পারেন। বাকিদের ভরসা টেলিভিশন কিংবা ডিজিটাল দুনিয়া।আসন্ন ফুটবল বিশ্বকাপের ম্যাচ টিভি পর্দায় দেখা নিয়ে বাংলাদেশে অনিশ্চয়তা ছিল। এর মধ্যেই পাওয়া গেল স্বস্তির খবর। ২০২৬ ফিফা বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেয়েছে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। তাদের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’র মাধ্যমে দেশের দর্শকরা যে কোনো স্থান থেকে সরাসরি উপভোগ করতে পারবেন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ।

আজ (বুধবার) নিজেদের ভেরিফায়েড পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বাংলালিংক। পোস্টে বলা হয়েছে, বাংলালিংকের সকল ইউজার ফ্রি-তে ফুটবল বিশ্বকাপ লাইভ দেখতে পারবেন টফি-তে। তবে সেজন্য গ্রাহকদের নির্দিষ্ট প্যাক কিনতে হবে।

এ ছাড়া আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাওয়ার মাধ্যমে দেশের কোটি কোটি ফুটবল সমর্থক যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে উচ্চমানের স্ট্রিমিং সুবিধায় খেলা উপভোগ করতে পারবেন। বাংলালিংকের শক্তিশালী নেটওয়ার্ক ও টফির উন্নত প্রযুক্তি দর্শকদের নিরবচ্ছিন্ন সম্প্রচার নিশ্চিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, দেশের টেলিভিশন দর্শকদের জন্য বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। প্রসঙ্গত, আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলবে ২০২৬ বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো নতুন ফরম্যাটে রেকর্ড ৪৮টি দল বিশ্বকাপে অংশ নেবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য বড় সুখবর

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবল ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেবে বিবেচিত। সারা বিশ্বের ক্রীড়াপ্রেমী বিশ্বকাপ ফুটবল দেখার জন্য চার বছর অধীর আগ্রহে থাকে। সৌভাগ্যবানরা স্টেডিয়ামে বসে বিশ্বকাপ দেখতে পারেন। বাকিদের ভরসা টেলিভিশন কিংবা ডিজিটাল দুনিয়া।আসন্ন ফুটবল বিশ্বকাপের ম্যাচ টিভি পর্দায় দেখা নিয়ে বাংলাদেশে অনিশ্চয়তা ছিল। এর মধ্যেই পাওয়া গেল স্বস্তির খবর। ২০২৬ ফিফা বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেয়েছে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। তাদের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’র মাধ্যমে দেশের দর্শকরা যে কোনো স্থান থেকে সরাসরি উপভোগ করতে পারবেন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ।

আজ (বুধবার) নিজেদের ভেরিফায়েড পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বাংলালিংক। পোস্টে বলা হয়েছে, বাংলালিংকের সকল ইউজার ফ্রি-তে ফুটবল বিশ্বকাপ লাইভ দেখতে পারবেন টফি-তে। তবে সেজন্য গ্রাহকদের নির্দিষ্ট প্যাক কিনতে হবে।

এ ছাড়া আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাওয়ার মাধ্যমে দেশের কোটি কোটি ফুটবল সমর্থক যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে উচ্চমানের স্ট্রিমিং সুবিধায় খেলা উপভোগ করতে পারবেন। বাংলালিংকের শক্তিশালী নেটওয়ার্ক ও টফির উন্নত প্রযুক্তি দর্শকদের নিরবচ্ছিন্ন সম্প্রচার নিশ্চিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, দেশের টেলিভিশন দর্শকদের জন্য বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। প্রসঙ্গত, আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলবে ২০২৬ বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো নতুন ফরম্যাটে রেকর্ড ৪৮টি দল বিশ্বকাপে অংশ নেবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com