সাংবাদিক কাজী সোহাগকে প্রাণনাশের হুমকি, ডিআরইউ’র উদ্বেগ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাবেক প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার কাজী মুহাঃ আফিফুজ্জামান (কাজী সোহাগ)-কে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

মঙ্গলবার (২ জুন) ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ডিআরইউ নেতৃদ্বয় উদ্বেগ প্রকাশ করে বলেন, একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া শুধু ব্যক্তির নিরাপত্তার ওপর আঘাত নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।

ডিআরইউ নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হুমকিদাতাদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। একইসঙ্গে সাংবাদিক কাজী সোহাগের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

জিডিতে উল্লেখ করা হয়, গত ৩০ মে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে অবস্থানকালে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে ফয়সাল নামধারী এক ব্যক্তি সাংবাদিক কাজী সোহাগকে প্রাণনাশের হুমকি দেন। হুমকিদাতা তাকে দেশে ফিরে দেখে নেওয়া এবং প্রয়োজনে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হত্যারও হুমকি প্রদান করে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে তিনি শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাংবাদিক কাজী সোহাগকে প্রাণনাশের হুমকি, ডিআরইউ’র উদ্বেগ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাবেক প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার কাজী মুহাঃ আফিফুজ্জামান (কাজী সোহাগ)-কে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

মঙ্গলবার (২ জুন) ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ডিআরইউ নেতৃদ্বয় উদ্বেগ প্রকাশ করে বলেন, একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া শুধু ব্যক্তির নিরাপত্তার ওপর আঘাত নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।

ডিআরইউ নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হুমকিদাতাদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। একইসঙ্গে সাংবাদিক কাজী সোহাগের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

জিডিতে উল্লেখ করা হয়, গত ৩০ মে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে অবস্থানকালে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে ফয়সাল নামধারী এক ব্যক্তি সাংবাদিক কাজী সোহাগকে প্রাণনাশের হুমকি দেন। হুমকিদাতা তাকে দেশে ফিরে দেখে নেওয়া এবং প্রয়োজনে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হত্যারও হুমকি প্রদান করে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে তিনি শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com