রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ১০

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দিনিপ্রোসহ কয়েকটি শহরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২ জুন) ভোরে চালানো এ হামলায় অন্তত ১০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চার বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধে রাশিয়া বারবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। অন্যদিকে ইউক্রেনও সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার তেল স্থাপনা ও সামরিক অবকাঠামোয় হামলা বাড়িয়েছে। তবে দুই পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

গত সপ্তাহে রুশ-নিয়ন্ত্রিত লুহানেস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে ড্রোন হামলায় ২১ জন নিহত হওয়ার ঘটনার পর কিয়েভে ‘ধারাবাহিক হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। যদিও ওই হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।

প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, কিয়েভের বিভিন্ন বহুতল ভবনের কাছে বড় ধরনের বিস্ফোরণ ঘটছে এবং আকাশজুড়ে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। শহরটির মেয়র ভিটালি ক্লিচকো জানান, রাতভর হামলায় রাজধানীতে অন্তত চারজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে।

তিনি জানান, একটি ২৪ তলা আবাসিক ভবনে সম্ভবত ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ভবনের একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি ৯ তলা অ্যাপার্টমেন্ট ভবনসহ কয়েকটি স্থাপনায় আগুন লাগে।

ক্লিচকোর ভাষ্য অনুযায়ী, ওবোলোন জেলায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। পাশাপাশি খোলা জায়গার আরও দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার একটি একটি কিন্ডারগার্টেনের নিকটবর্তী এলাকায়।

হামলার সময় নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজার হাজার মানুষ কিয়েভের মেট্রো স্টেশনগুলোতে ছুটে যান। অনেককে প্রয়োজনীয় সামগ্রী ও গদি নিয়ে ভূগর্ভস্থ স্টেশনগুলোতে আশ্রয় নিতে দেখা যায়। এ সময় আকাশে রুশ হামলা প্রতিহত করতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় তৎপরতা লক্ষ্য করা গেছে।

ভোর হওয়ার পরও রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। তথ্যসূত্র: রয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

» পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

» পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

» শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি: চরমোনাই পীর

» যারা ব্যবসায়ীদের টাকায় সংসদে যায় তারা জনগণের নয়: হাসনাত আবদুল্লাহ

» জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর

» সংস্কার না হলে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

» জনগণের রায়ের সঙ্গে কোনো আপস করা হবে না: জামায়াত আমির

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৯ জন গ্রেফতার

» করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ১০

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দিনিপ্রোসহ কয়েকটি শহরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২ জুন) ভোরে চালানো এ হামলায় অন্তত ১০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চার বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধে রাশিয়া বারবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। অন্যদিকে ইউক্রেনও সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার তেল স্থাপনা ও সামরিক অবকাঠামোয় হামলা বাড়িয়েছে। তবে দুই পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

গত সপ্তাহে রুশ-নিয়ন্ত্রিত লুহানেস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে ড্রোন হামলায় ২১ জন নিহত হওয়ার ঘটনার পর কিয়েভে ‘ধারাবাহিক হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। যদিও ওই হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।

প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, কিয়েভের বিভিন্ন বহুতল ভবনের কাছে বড় ধরনের বিস্ফোরণ ঘটছে এবং আকাশজুড়ে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। শহরটির মেয়র ভিটালি ক্লিচকো জানান, রাতভর হামলায় রাজধানীতে অন্তত চারজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে।

তিনি জানান, একটি ২৪ তলা আবাসিক ভবনে সম্ভবত ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ভবনের একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি ৯ তলা অ্যাপার্টমেন্ট ভবনসহ কয়েকটি স্থাপনায় আগুন লাগে।

ক্লিচকোর ভাষ্য অনুযায়ী, ওবোলোন জেলায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। পাশাপাশি খোলা জায়গার আরও দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার একটি একটি কিন্ডারগার্টেনের নিকটবর্তী এলাকায়।

হামলার সময় নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজার হাজার মানুষ কিয়েভের মেট্রো স্টেশনগুলোতে ছুটে যান। অনেককে প্রয়োজনীয় সামগ্রী ও গদি নিয়ে ভূগর্ভস্থ স্টেশনগুলোতে আশ্রয় নিতে দেখা যায়। এ সময় আকাশে রুশ হামলা প্রতিহত করতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় তৎপরতা লক্ষ্য করা গেছে।

ভোর হওয়ার পরও রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। তথ্যসূত্র: রয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com