৬ নবজাতকের মৃত্যু, সংবাদ সম্মেলনে যা জানাল আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এক ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাখ্যা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, জন্মের পর নবজাতকরা সুস্থ ছিল। পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের নিউনেটাল আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বুধবার (২৭ মে) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাসপাতালটির মহাপরিচালক (হসপিটালস অ্যান্ড নার্সিং) অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন।

তিনি বলেন, জন্মের পর ছয় নবজাতক ভালোই ছিল। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তারা। পরে তাদের নিউনেটাল আইসিইউতে (নবজাতক শিশুদের জন্য বিশেষ নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয় এবং সেখানে মৃত্যু হয়।

নাহিদা ইয়াসমিন আরো বলেন, ‘ওই ওয়ার্ডে ১১ জন মা ও ছয়জন সদ্য ভূমিষ্ঠ শিশু ছিল। নবজাতকদের বয়স এক থেকে দুই দিনের মধ্যে। সিজারের পর নিয়মিতভাবেই ওই ওয়ার্ডে মা ও নবজাতকদের রাখা হয়। ওয়ার্ডটি শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় অনেক সময় রোগী বা স্বজনেরা অতিরিক্ত ঠাণ্ডার অভিযোগ করে এসি বন্ধ রাখতে বলেন। এমন ঘটনা প্রায়ই ঘটে।

‘রাত তিনটার পর দুটি নবজাতক অসুস্থবোধ করলে তাদের নিউনেটাল আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, শিশুরা ভালো আছে। পরে তাদের আবার ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়।’

হাসপাতালটির মহাপরিচালক আরো বলেন, ‘ভোর ছয়টার পর দায়িত্বরত নার্স ও মায়েরা দেখতে পান, ছয় নবজাতকের অবস্থা আবার খারাপ হয়ে যাচ্ছে। এরপর তাদের নিউনেটাল আইসিইউতে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চার নবজাতককে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হলেও শেষ পর্যন্ত তাদেরও বাঁচানো সম্ভব হয়নি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

» বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

» জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: মন্ত্রী টুকু

» বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

» এআই কনটেন্ট শনাক্তে নতুন উদ্যোগ টিকটকের

» পাকা আমের সন্দেশ তৈরির রেসিপি জেনে নিন

» দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

» যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় নিহত ৮, মোট প্রাণহানি ৩৮

» আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

» বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৬ নবজাতকের মৃত্যু, সংবাদ সম্মেলনে যা জানাল আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এক ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাখ্যা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, জন্মের পর নবজাতকরা সুস্থ ছিল। পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের নিউনেটাল আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বুধবার (২৭ মে) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাসপাতালটির মহাপরিচালক (হসপিটালস অ্যান্ড নার্সিং) অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন।

তিনি বলেন, জন্মের পর ছয় নবজাতক ভালোই ছিল। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তারা। পরে তাদের নিউনেটাল আইসিইউতে (নবজাতক শিশুদের জন্য বিশেষ নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয় এবং সেখানে মৃত্যু হয়।

নাহিদা ইয়াসমিন আরো বলেন, ‘ওই ওয়ার্ডে ১১ জন মা ও ছয়জন সদ্য ভূমিষ্ঠ শিশু ছিল। নবজাতকদের বয়স এক থেকে দুই দিনের মধ্যে। সিজারের পর নিয়মিতভাবেই ওই ওয়ার্ডে মা ও নবজাতকদের রাখা হয়। ওয়ার্ডটি শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় অনেক সময় রোগী বা স্বজনেরা অতিরিক্ত ঠাণ্ডার অভিযোগ করে এসি বন্ধ রাখতে বলেন। এমন ঘটনা প্রায়ই ঘটে।

‘রাত তিনটার পর দুটি নবজাতক অসুস্থবোধ করলে তাদের নিউনেটাল আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, শিশুরা ভালো আছে। পরে তাদের আবার ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়।’

হাসপাতালটির মহাপরিচালক আরো বলেন, ‘ভোর ছয়টার পর দায়িত্বরত নার্স ও মায়েরা দেখতে পান, ছয় নবজাতকের অবস্থা আবার খারাপ হয়ে যাচ্ছে। এরপর তাদের নিউনেটাল আইসিইউতে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চার নবজাতককে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হলেও শেষ পর্যন্ত তাদেরও বাঁচানো সম্ভব হয়নি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com