রাজধানীর নদ্দায় বাস দুর্ঘটনায় একজন নিহত, আহত ১২

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর নদ্দায় এলাকায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, থেমে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে নদ্দা এলাকায় আকাশ পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী ইসলাম পরিবহনের একটি বাস। এতে আকাশ পরিবহনের বাসটির একপাশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ওই বাসের এক যাত্রী নিহত হন এবং অন্তত ১২ জন আহত হন। এ ছাড়া ইসলাম পরিবহনের বাসটি আইল্যান্ডের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের উদ্ধার করে কুর্মিটোলা ও বারিধারা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আহতদের স্থানীয় হাসপাতালসহ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

» বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

» জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: মন্ত্রী টুকু

» বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

» এআই কনটেন্ট শনাক্তে নতুন উদ্যোগ টিকটকের

» পাকা আমের সন্দেশ তৈরির রেসিপি জেনে নিন

» দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

» যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় নিহত ৮, মোট প্রাণহানি ৩৮

» আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

» বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজধানীর নদ্দায় বাস দুর্ঘটনায় একজন নিহত, আহত ১২

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর নদ্দায় এলাকায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, থেমে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে নদ্দা এলাকায় আকাশ পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী ইসলাম পরিবহনের একটি বাস। এতে আকাশ পরিবহনের বাসটির একপাশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ওই বাসের এক যাত্রী নিহত হন এবং অন্তত ১২ জন আহত হন। এ ছাড়া ইসলাম পরিবহনের বাসটি আইল্যান্ডের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের উদ্ধার করে কুর্মিটোলা ও বারিধারা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আহতদের স্থানীয় হাসপাতালসহ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com