গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল এবং ২টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী মধ্যপাড়া এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার আসামিরা হলেন- চন্দ্রিমা থানার মেহেরচন্ডি এলাকার মৃত ওয়াজেদের ছেলে আ. রহমান (৬৪), কাশিয়াডাংগা থানাধীন সাইরগাছা এলাকার মহসিন (৩০) ও আব্দুল আলিম (৩৬)।

আজ বুধবার র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস দল মেহেরচন্ডী মধ্যপাড়া এলাকায় পলাতক আসামি শামীমের বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিপুল পরিমাণ গাঁজা ও অন্যান্য সরঞ্জামাদিসহ ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মূল আসামি বাড়িওয়ালা শামীম ও তার ভাড়াটিয়া কাশেম কৌশলে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। বিক্রির উদ্দেশ্যেই তারা বিপুল পরিমাণ গাঁজা ওই বাড়িতে মজুত রেখেছিল।

র‌্যাব আরও জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে মাদকের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

» বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

» জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: মন্ত্রী টুকু

» বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

» এআই কনটেন্ট শনাক্তে নতুন উদ্যোগ টিকটকের

» পাকা আমের সন্দেশ তৈরির রেসিপি জেনে নিন

» দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

» যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় নিহত ৮, মোট প্রাণহানি ৩৮

» আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

» বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল এবং ২টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী মধ্যপাড়া এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার আসামিরা হলেন- চন্দ্রিমা থানার মেহেরচন্ডি এলাকার মৃত ওয়াজেদের ছেলে আ. রহমান (৬৪), কাশিয়াডাংগা থানাধীন সাইরগাছা এলাকার মহসিন (৩০) ও আব্দুল আলিম (৩৬)।

আজ বুধবার র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস দল মেহেরচন্ডী মধ্যপাড়া এলাকায় পলাতক আসামি শামীমের বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিপুল পরিমাণ গাঁজা ও অন্যান্য সরঞ্জামাদিসহ ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মূল আসামি বাড়িওয়ালা শামীম ও তার ভাড়াটিয়া কাশেম কৌশলে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। বিক্রির উদ্দেশ্যেই তারা বিপুল পরিমাণ গাঁজা ওই বাড়িতে মজুত রেখেছিল।

র‌্যাব আরও জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে মাদকের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com