ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৩২০০ পিস ইয়াবাসহ জামাল উদ্দিন প্রকাশ বাবু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকা থেকে আউলিয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জামাল উদ্দিন ওরফে বাবু উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সেজামুড়া গ্রামের মো. হাছু মিয়ার ছেলে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়।
আউলিয়াবাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমিতাভ দাস তালুকদার জানান, আউলিয়াবাজার থেকে যাত্রীবেশে টমটম (ছোট অটোরিকশা)যোগে চম্পকনগরের দিকে যাওয়ার পথে ঘনশ্যামপুর পাকা সড়কের একটি চেকপোস্টে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।








