প্রবাসীর স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় সাথী আক্তার (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ভাগিনা রিপন মিয়ার (১৯) বিরুদ্ধে। এই ঘটনায় ঘাতক রিপন মিয়াকে রক্তমাখা বটিসহ ঘরের ভেতর থেকে আটক করেছে থানা পুলিশ।

আজ  বিষয়টি নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন।

নিহত সাথী আক্তার ওই এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। অভিযুক্ত রিপন মিয়া একই এলাকার আতাউর রহমান আতার ছেলে এবং নিহতের স্বামীর আপন ভাগিনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নিজ বাড়ির ভেতর মামি সাথী আক্তারের সঙ্গে ভাগিনা রিপন মিয়ার কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন চরম ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো বটি দিয়ে মামিকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই সাথী আক্তারের মৃত্যু হয়।

এলাকাবাসী জানান, এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত রিপন মিয়া নিহতের রক্তাক্ত মরদেহের পাশেই ধারালো বটি হাতে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় অবরুদ্ধ অবস্থা থেকে ঘাতক রিপনকে অস্ত্রসহ আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠাই। অভিযুক্ত রিপন মিয়াকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। ​

তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডের পেছনে সুনির্দিষ্ট কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি এবং অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার

» আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ

» বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রবাসীর স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় সাথী আক্তার (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ভাগিনা রিপন মিয়ার (১৯) বিরুদ্ধে। এই ঘটনায় ঘাতক রিপন মিয়াকে রক্তমাখা বটিসহ ঘরের ভেতর থেকে আটক করেছে থানা পুলিশ।

আজ  বিষয়টি নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন।

নিহত সাথী আক্তার ওই এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। অভিযুক্ত রিপন মিয়া একই এলাকার আতাউর রহমান আতার ছেলে এবং নিহতের স্বামীর আপন ভাগিনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নিজ বাড়ির ভেতর মামি সাথী আক্তারের সঙ্গে ভাগিনা রিপন মিয়ার কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন চরম ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো বটি দিয়ে মামিকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই সাথী আক্তারের মৃত্যু হয়।

এলাকাবাসী জানান, এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত রিপন মিয়া নিহতের রক্তাক্ত মরদেহের পাশেই ধারালো বটি হাতে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় অবরুদ্ধ অবস্থা থেকে ঘাতক রিপনকে অস্ত্রসহ আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠাই। অভিযুক্ত রিপন মিয়াকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। ​

তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডের পেছনে সুনির্দিষ্ট কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি এবং অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com