সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সাভারে মাদক সিন্ডিকেটের হামলায় দুই সাংবাদিক জখমের ঘটনায় মামলা হয়েছে। এরপর চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ  সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী মামলার ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার দিবাগত রাতে ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে দেশ টেলিভিশনের পক্ষ থেকে ফখরুল ইসলাম মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আহতরা হলেন-আহত তাইফুর রহমান তুহিন দেশ টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ও সাদ্দাম হোসেন এসএ টেলিভিশনের সাভার প্রতিনিধি।

অভিযুক্তরা হলেন-শামীম রেজা, রাজু, ফিরোজ, মইনুল, সৈয়দ রায়হানসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০-৫০ জনের নাম উল্লেখ করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শামীম ও তার বাহিনী র্দীঘদিন যাবত সাভারের মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। শুক্রবার সকালে সাভারের রাজাশন এলাকায় মাদক নিয়ে সংবাদ সংগ্রহে দুই সাংবাদিক ও ক্যামেরাম্যান ঘটনাস্থল যান। পরে সাভারের রাজাশন এলাকায় মাদকের সব তথ্য সংগ্রহ করেন। এরপরে মাদক ব্যবসায়ীদের সড়কে লাগানো সিসি ক্যামেরা ভিডিও ধারণ করে দেশটিভির গাড়িতে ফেরার সময় পথে সন্ত্রাসীরা অতর্কিত হালমা চালায়। এ সময় মাদককারবারী শামীম ও তার সঙ্গীরা সাংবাদিকদের মারধর করে তাদের মাদকের আস্তানা রিকশার গ্যারেজে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ সময় দেশ টিভির সাংবাদিক তাইফুর রহমান তুহিনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ ছাড়া, এসএ টেলিভিশনের সাংবাদিক সাদ্দামকে চোখেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে সাভার মডেল থানা-পুলিশ খবর পেয়ে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী ঢাকা পোস্টকে বলেন, সাংবাদিকদের জখমের ঘটনায় সাভার মডেল থানায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার

» আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ

» বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সাভারে মাদক সিন্ডিকেটের হামলায় দুই সাংবাদিক জখমের ঘটনায় মামলা হয়েছে। এরপর চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ  সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী মামলার ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার দিবাগত রাতে ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে দেশ টেলিভিশনের পক্ষ থেকে ফখরুল ইসলাম মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আহতরা হলেন-আহত তাইফুর রহমান তুহিন দেশ টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ও সাদ্দাম হোসেন এসএ টেলিভিশনের সাভার প্রতিনিধি।

অভিযুক্তরা হলেন-শামীম রেজা, রাজু, ফিরোজ, মইনুল, সৈয়দ রায়হানসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০-৫০ জনের নাম উল্লেখ করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শামীম ও তার বাহিনী র্দীঘদিন যাবত সাভারের মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। শুক্রবার সকালে সাভারের রাজাশন এলাকায় মাদক নিয়ে সংবাদ সংগ্রহে দুই সাংবাদিক ও ক্যামেরাম্যান ঘটনাস্থল যান। পরে সাভারের রাজাশন এলাকায় মাদকের সব তথ্য সংগ্রহ করেন। এরপরে মাদক ব্যবসায়ীদের সড়কে লাগানো সিসি ক্যামেরা ভিডিও ধারণ করে দেশটিভির গাড়িতে ফেরার সময় পথে সন্ত্রাসীরা অতর্কিত হালমা চালায়। এ সময় মাদককারবারী শামীম ও তার সঙ্গীরা সাংবাদিকদের মারধর করে তাদের মাদকের আস্তানা রিকশার গ্যারেজে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ সময় দেশ টিভির সাংবাদিক তাইফুর রহমান তুহিনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ ছাড়া, এসএ টেলিভিশনের সাংবাদিক সাদ্দামকে চোখেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে সাভার মডেল থানা-পুলিশ খবর পেয়ে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী ঢাকা পোস্টকে বলেন, সাংবাদিকদের জখমের ঘটনায় সাভার মডেল থানায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com