ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ ছিনতাইকারী গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাভারে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী এবং দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। শনিবার (২৩ মে) ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে এ তথ্য জানা যায়।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন এর নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২২ মে) রাত ১১টা ৫ মিনিটে সাভার মডেল থানার বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী রোকসানা আক্তার ওরফে রুকশা (৩৫) ও মো. সাকিবকে (২২) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা।

গ্রেফতার রোকসানা আক্তারের বাড়ি সাভারের কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায়। তার বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে একই রাতে রাত সাড়ে ১১টার দিকে ডিবির এসআই মো. আরিফুল ইসলাম পিপিএমের নেতৃত্বে সাভার মডেল থানার তেঁতুলঝোড়া এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় পেশাদার ছিনতাইকারী দলের সদস্য মো. মিলন হোসেন (৪৫) ও মো. মনির হোসেনকে (৩৭) গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার মিলন হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদক সংক্রান্ত মোট ১০টি মামলা রয়েছে। এছাড়া মনির হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ মোট ৮টি মামলা রয়েছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

» বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

» জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: মন্ত্রী টুকু

» বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

» এআই কনটেন্ট শনাক্তে নতুন উদ্যোগ টিকটকের

» পাকা আমের সন্দেশ তৈরির রেসিপি জেনে নিন

» দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

» যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় নিহত ৮, মোট প্রাণহানি ৩৮

» আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

» বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ ছিনতাইকারী গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাভারে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী এবং দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। শনিবার (২৩ মে) ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে এ তথ্য জানা যায়।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন এর নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২২ মে) রাত ১১টা ৫ মিনিটে সাভার মডেল থানার বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী রোকসানা আক্তার ওরফে রুকশা (৩৫) ও মো. সাকিবকে (২২) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা।

গ্রেফতার রোকসানা আক্তারের বাড়ি সাভারের কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায়। তার বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে একই রাতে রাত সাড়ে ১১টার দিকে ডিবির এসআই মো. আরিফুল ইসলাম পিপিএমের নেতৃত্বে সাভার মডেল থানার তেঁতুলঝোড়া এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় পেশাদার ছিনতাইকারী দলের সদস্য মো. মিলন হোসেন (৪৫) ও মো. মনির হোসেনকে (৩৭) গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার মিলন হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদক সংক্রান্ত মোট ১০টি মামলা রয়েছে। এছাড়া মনির হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ মোট ৮টি মামলা রয়েছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com