ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটির দিনগুলোতে ঢাকা মেট্রোরেলের চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএল-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সূচি অনুযায়ী, ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। শেষ ট্রেন উত্তরা উত্তর থেকে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে।

চলাচলের সময় ও বিরতি:

ছুটির দিনগুলোতে যাত্রীচাপ বিবেচনায় ভিন্ন ভিন্ন সময়সূচি ও হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ২০ মিনিট নির্ধারণ করা হয়েছে।

উত্তরা উত্তর থেকে মতিঝিল:

  • সকাল ৬:৩০ থেকে ৭:১০ পর্যন্ত- ২০ মিনিট পর পর।
  • সকাল ৭:১১ থেকে ১০:২৫ পর্যন্ত- ১৫ মিনিট পর পর।
  • সকাল ১০:২৬ থেকে রাত ৯:০০ পর্যন্ত- ১২ মিনিট পর পর।
  • রাত ৯:০১ থেকে ৯:৩০ পর্যন্ত-১৫ মিনিট পর পর।

মতিঝিল থেকে উত্তরা উত্তর:

  • সকাল ৭:১৫ থেকে ১১:০৩ পর্যন্ত- ১৫ মিনিট পর পর।
  • সকাল ১১:০৪ থেকে রাত ৯:৪০ পর্যন্ত- ১২ মিনিট পর পর।
  • রাত ৯:৪১ থেকে ১০:১০ পর্যন্ত- ১৫ মিনিট পর পর।

ডিএমটিসিএল জানিয়েছে, ঈদের ছুটির দিনগুলোতে কমপক্ষে ১২ মিনিট এবং সর্বোচ্চ ২০ মিনিট পর পর ট্রেন চলবে। প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালিত হবে এবং এতে ৭টি ট্রেন সেট ব্যবহৃত হবে। তবে যাত্রীচাপ অনুযায়ী ট্রিপ সংখ্যা কম-বেশি হতে পারে।

টিকিট বিক্রির নিয়ম:

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। একই সময়ে এমআরটি পাস বা র‍্যাপিড পাস টপ-আপ করা যাবে। তবে শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বিকেল ৩টা ৫ মিনিট হতে সিঙ্গেল জার্নি টিকিট কেনা ও টপ-আপ সুবিধা পাওয়া যাবে।

রাত ৯টা ২০ মিনিটের পর স্টেশনের সকল টিকিট কাউন্টার এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে। তবে সকল মেট্রোরেল স্টেশন থেকে নির্ধারিত সময়সূচী অনুযায়ী নতুন র‍্যাপিড পাস কেনা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» থামছেনই না কঙ্গনা, এবার বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিনকে ‘শিয়াল’ বলে কটাক্ষ

» প্রথম ম্যাচে কি ৪ পেসার নিয়ে খেলবে বাংলাদেশ

» মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী

» আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন

» সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্রী

» কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি : সমাজকল্যাণমন্ত্রী

» হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

» সরকারি খরচায় পৌনে ৫ লাখ মামলায় আইনি সহায়তা

» ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটির দিনগুলোতে ঢাকা মেট্রোরেলের চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএল-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সূচি অনুযায়ী, ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। শেষ ট্রেন উত্তরা উত্তর থেকে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে।

চলাচলের সময় ও বিরতি:

ছুটির দিনগুলোতে যাত্রীচাপ বিবেচনায় ভিন্ন ভিন্ন সময়সূচি ও হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ২০ মিনিট নির্ধারণ করা হয়েছে।

উত্তরা উত্তর থেকে মতিঝিল:

  • সকাল ৬:৩০ থেকে ৭:১০ পর্যন্ত- ২০ মিনিট পর পর।
  • সকাল ৭:১১ থেকে ১০:২৫ পর্যন্ত- ১৫ মিনিট পর পর।
  • সকাল ১০:২৬ থেকে রাত ৯:০০ পর্যন্ত- ১২ মিনিট পর পর।
  • রাত ৯:০১ থেকে ৯:৩০ পর্যন্ত-১৫ মিনিট পর পর।

মতিঝিল থেকে উত্তরা উত্তর:

  • সকাল ৭:১৫ থেকে ১১:০৩ পর্যন্ত- ১৫ মিনিট পর পর।
  • সকাল ১১:০৪ থেকে রাত ৯:৪০ পর্যন্ত- ১২ মিনিট পর পর।
  • রাত ৯:৪১ থেকে ১০:১০ পর্যন্ত- ১৫ মিনিট পর পর।

ডিএমটিসিএল জানিয়েছে, ঈদের ছুটির দিনগুলোতে কমপক্ষে ১২ মিনিট এবং সর্বোচ্চ ২০ মিনিট পর পর ট্রেন চলবে। প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালিত হবে এবং এতে ৭টি ট্রেন সেট ব্যবহৃত হবে। তবে যাত্রীচাপ অনুযায়ী ট্রিপ সংখ্যা কম-বেশি হতে পারে।

টিকিট বিক্রির নিয়ম:

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। একই সময়ে এমআরটি পাস বা র‍্যাপিড পাস টপ-আপ করা যাবে। তবে শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বিকেল ৩টা ৫ মিনিট হতে সিঙ্গেল জার্নি টিকিট কেনা ও টপ-আপ সুবিধা পাওয়া যাবে।

রাত ৯টা ২০ মিনিটের পর স্টেশনের সকল টিকিট কাউন্টার এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে। তবে সকল মেট্রোরেল স্টেশন থেকে নির্ধারিত সময়সূচী অনুযায়ী নতুন র‍্যাপিড পাস কেনা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com