প্রেমঘটিত আক্রোশে খালাতো ভাইকে হত্যা ঘটনায় আসামিসহ দুইজন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জামালপুরে প্রেমঘটিত আক্রোশকে কেন্দ্র করে খালাতো ভাইকে গলাকেটে হত্যাকাণ্ডের মূল আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই)। বুধবার বিকালে শেরপুর জেলার বাগলগড় গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জামালপুর পৌরসভার পাথালিয়া সন্ধিক্লাব এলাকার উজ্জল মিয়ার ছেলে শুভ (১৯) ও একই এলাকার সম্রাট মিয়া (২০)।

বুধবার বিকালে সংবাদ সম্মেলনে পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত এসব তথ্য জানান।

পুলিশ সুপার পংকজ দত্ত জানান, পার্শ্ববর্তী শেরপুর জেলার বাগলগড় এলাকার আলামিনের ডিভোর্সি বোনের সঙ্গে প্রেম ছিল তারই খালাতো ভাই শুভর। এতে উভয় পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে আলামিনও শুভকে তার বোনের সাথে প্রেম করার প্রস্তাব দেয়। এর কিছুদিন পর মোটরসাইকেলের গ্যারেজ দেওয়ার জন্য আলামিনের কাছে শুভ ১ লাখ টাকা ধার চায়।

আলামিনের বিনিময়ে শুভর বোনকে কু-প্রস্তাব দিলে শুভ অপমানিত হয় এবং অপমানের বদলা নেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী শুভ তার বন্ধু সম্রাটকে ১০ হাজার টাকার বিনিময়ে তার সাথে থাকার প্রস্তাব দেয় তাতে সম্রাট রাজি হয়। পরে শুভ ও সম্রাট গত ১৩ মে বিকালে আলামিনকে শুভর এক বন্ধুর মোটরসাইকেলে করে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের নতুন বাগলগড় গ্রামের নিয়ে যায়। এসময় শুভ প্রথমে পেছন থেকে চিকন রশি দিয়ে গলায় পেচিয়ে ধরলে আলামিন সঞ্জাহীন হয়ে যায়, পরে প্যান্টের পকেটে থাকা চাকু দিয়ে আলামিনের গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে জামালপুর পিবিআই গত ১৮ মে শেরপুর সদর থানা পুলিশের কাছ থেকে সংবাদ পেয়ে জামালপুরের পাথালিয়া এলাকার বালুর চরে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন ও অর্ধগলিত অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করে। মরদেহের ট্রাউজার এবং জুতা দেখে আলামিনকে শনাক্ত করে তার বাবা সাইফুল ইসলাম এবং সে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শেরপুর সদর থানার মামলা দায়ের করে। ওই মামলা তদন্ত করে আসামিদের শেরপুরের বাগলগড় গুচ্ছগ্রাম এলাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে: সংসদে সানসিলা জেবরিন

» ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

» রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির

» ৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

» গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

» অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী

» সরকারের বিভিন্ন পদক্ষেপ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে: ড. হামিদুর

» দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের

» মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি, ১৭ লাখ টাকা ছিনতাই

» দেশীয় অস্ত্রসহ ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রেমঘটিত আক্রোশে খালাতো ভাইকে হত্যা ঘটনায় আসামিসহ দুইজন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জামালপুরে প্রেমঘটিত আক্রোশকে কেন্দ্র করে খালাতো ভাইকে গলাকেটে হত্যাকাণ্ডের মূল আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই)। বুধবার বিকালে শেরপুর জেলার বাগলগড় গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জামালপুর পৌরসভার পাথালিয়া সন্ধিক্লাব এলাকার উজ্জল মিয়ার ছেলে শুভ (১৯) ও একই এলাকার সম্রাট মিয়া (২০)।

বুধবার বিকালে সংবাদ সম্মেলনে পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত এসব তথ্য জানান।

পুলিশ সুপার পংকজ দত্ত জানান, পার্শ্ববর্তী শেরপুর জেলার বাগলগড় এলাকার আলামিনের ডিভোর্সি বোনের সঙ্গে প্রেম ছিল তারই খালাতো ভাই শুভর। এতে উভয় পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে আলামিনও শুভকে তার বোনের সাথে প্রেম করার প্রস্তাব দেয়। এর কিছুদিন পর মোটরসাইকেলের গ্যারেজ দেওয়ার জন্য আলামিনের কাছে শুভ ১ লাখ টাকা ধার চায়।

আলামিনের বিনিময়ে শুভর বোনকে কু-প্রস্তাব দিলে শুভ অপমানিত হয় এবং অপমানের বদলা নেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী শুভ তার বন্ধু সম্রাটকে ১০ হাজার টাকার বিনিময়ে তার সাথে থাকার প্রস্তাব দেয় তাতে সম্রাট রাজি হয়। পরে শুভ ও সম্রাট গত ১৩ মে বিকালে আলামিনকে শুভর এক বন্ধুর মোটরসাইকেলে করে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের নতুন বাগলগড় গ্রামের নিয়ে যায়। এসময় শুভ প্রথমে পেছন থেকে চিকন রশি দিয়ে গলায় পেচিয়ে ধরলে আলামিন সঞ্জাহীন হয়ে যায়, পরে প্যান্টের পকেটে থাকা চাকু দিয়ে আলামিনের গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে জামালপুর পিবিআই গত ১৮ মে শেরপুর সদর থানা পুলিশের কাছ থেকে সংবাদ পেয়ে জামালপুরের পাথালিয়া এলাকার বালুর চরে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন ও অর্ধগলিত অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করে। মরদেহের ট্রাউজার এবং জুতা দেখে আলামিনকে শনাক্ত করে তার বাবা সাইফুল ইসলাম এবং সে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শেরপুর সদর থানার মামলা দায়ের করে। ওই মামলা তদন্ত করে আসামিদের শেরপুরের বাগলগড় গুচ্ছগ্রাম এলাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com