দুই বিদেশি পিস্তলসহ মাদক কারবারি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বনানী এলাকায় দুইটি বিদেশি পিস্তল ও একটি গুলিভর্তি ম্যাগজিনসহ মো. জাহিদুল ইসলাম নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে বিপুল ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার  দিবাগত রাতে পুরাতন ব্র‍্যাক বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ।

আজ  বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।

তারিকুজ্জামান বলেন, বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্র্যাক ইউনিভার্সিটির পেছনে ১১৪ নম্বর বাসার ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এসময় বাসার মালিক ও স্থানীয় লোকজনের সহায়তায় দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ২ হাজার ১৫০ পিস ইয়াবা, ৯৬ হাজার ৩২০ টাকাসহ মো. জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার আসামি বনানী-মহাখালী এলাকার চিহ্নিত মাদক কারবারি। রাজধানীর ফার্মগেট এলাকায় যুবদল নেতাকে গুলি করে হত্যার সঙ্গে তিনি জড়িত বলে তথ্য রয়েছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ এই কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে ভর্তি নেওয়া হবে : আমিনুল হক

» ট্রাফিক আইন ভাঙলেই এআই ক্যামেরায় জরিমানা, মালিকের মোবাইলে যাবে বার্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

» লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

» সৌদি সিনেমায় আবারও একসঙ্গে সালমান-সঞ্জয়

» ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী

» ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী

» স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নেই : মীর শাহে আলম

» ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে ৭ যাত্রী আহত

» কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুই বিদেশি পিস্তলসহ মাদক কারবারি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বনানী এলাকায় দুইটি বিদেশি পিস্তল ও একটি গুলিভর্তি ম্যাগজিনসহ মো. জাহিদুল ইসলাম নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে বিপুল ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার  দিবাগত রাতে পুরাতন ব্র‍্যাক বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ।

আজ  বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।

তারিকুজ্জামান বলেন, বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্র্যাক ইউনিভার্সিটির পেছনে ১১৪ নম্বর বাসার ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এসময় বাসার মালিক ও স্থানীয় লোকজনের সহায়তায় দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ২ হাজার ১৫০ পিস ইয়াবা, ৯৬ হাজার ৩২০ টাকাসহ মো. জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার আসামি বনানী-মহাখালী এলাকার চিহ্নিত মাদক কারবারি। রাজধানীর ফার্মগেট এলাকায় যুবদল নেতাকে গুলি করে হত্যার সঙ্গে তিনি জড়িত বলে তথ্য রয়েছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ এই কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com