সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন নুরুল আলম এবং তার ছেলে নুর হাসনাত নিরব।

আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত নুরুল আলমের এক ভাগিনা আফজাল মিঠু।

নিহত নুরুল আলম ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের সী-ম্যান সফিউল উল্যাহর বাড়ির নুরুল হুদার ছেলে। তিনি পেশায় অ্যাম্বুলেন্স চালক ছিলেন। তার ছেলে নুর হাসনাত নিরবও ঘটনাস্থলে প্রাণ হারান। আহত আফজাল মিঠুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, নুরুল আলম তার ছেলে ও ভাগিনাকে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া এলাকা থেকে মোটরসাইকেলে ফেনীর দিকে ফিরছিলেন। পথে দ্রুতগতির একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুরুল আলমের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার ছেলের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসটি থামিয়ে চালক পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বাসচালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রাথমিক শিক্ষায় সহযোগিতা-মানোন্নয়ন নিয়ে আলোচনা

» যেখানেই যাই, সবাই ‘সায়রা’ বলে ডাকে: সুনেরাহ

» রামিসা হত্যার রায়ে সন্তুষ্টি প্রকাশ আসামিপক্ষের আইনজীবীর

» বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম

» রামিসা হত্যার রায় তিন মাসের মধ্যে কার্যকর সম্ভব : আইনমন্ত্রী

» ইবোলা আতঙ্কে তিন দেশের যাত্রী প্রবেশ বন্ধ করল আমিরাত

» ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার : তথ্যমন্ত্রী

» রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল

» গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

» ফাঁসির রায় শুনে যা বললেন রামিসার বাবা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন নুরুল আলম এবং তার ছেলে নুর হাসনাত নিরব।

আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত নুরুল আলমের এক ভাগিনা আফজাল মিঠু।

নিহত নুরুল আলম ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের সী-ম্যান সফিউল উল্যাহর বাড়ির নুরুল হুদার ছেলে। তিনি পেশায় অ্যাম্বুলেন্স চালক ছিলেন। তার ছেলে নুর হাসনাত নিরবও ঘটনাস্থলে প্রাণ হারান। আহত আফজাল মিঠুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, নুরুল আলম তার ছেলে ও ভাগিনাকে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া এলাকা থেকে মোটরসাইকেলে ফেনীর দিকে ফিরছিলেন। পথে দ্রুতগতির একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুরুল আলমের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার ছেলের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসটি থামিয়ে চালক পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বাসচালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com