বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেই ইতিহাস গড়ল পাকিস্তান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।

সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে পাকিস্তান। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবার তারা এক ম্যাচে নেমেছে সাতজন বাঁ-হাতি ব্যাটার নিয়ে। ৪৬৮তম টেস্টে প্রথমবার পাকিস্তান এত বাঁ-হাতি নিয়ে লাল বলের ম্যাচ খেলতে নামল।

এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে প্রথমবার ৬ জন বাঁ-হাতি ব্যাটারকে নিয়ে নেমেছিল পাকিস্তান। একই নজির গড়ে ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টেও তারা ৬ জন বাঁ-হাতি ব্যাটার খেলায়। ইতিহাসে প্রথমবার তারা সর্বোচ্চ সাতজনকে নিয়ে নামলো।

পাকিস্তানের একাদশে থাকা সাত বাঁ-হাতি ব্যাটার হলেন আজান আওয়াইস, ইমাম-উল-হক, শান মাসুদ, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও নোমান আলি।

আজ সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হয়েছে দুই ব্যাটার আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩ ম্যাচে ২৬৭৩ রান করেছেন আজান। ২৫টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮২৮ রান আছে ফজলের।

এখন পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান ১৫ বার টেস্টে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তানের জয় ১২ এবং বাংলাদেশ জিতেছে দু’টিতে। ড্রতে নিষ্পত্তি হয়েছে আরেকটি ম্যাচ। সর্বশেষ ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। যেখানে বাংলাদেশ ইতিহাস গড়ে প্রথমবার সিরিজ নিশ্চিত করে ২-০ ব্যবধানে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেই ইতিহাস গড়ল পাকিস্তান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।

সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে পাকিস্তান। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবার তারা এক ম্যাচে নেমেছে সাতজন বাঁ-হাতি ব্যাটার নিয়ে। ৪৬৮তম টেস্টে প্রথমবার পাকিস্তান এত বাঁ-হাতি নিয়ে লাল বলের ম্যাচ খেলতে নামল।

এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে প্রথমবার ৬ জন বাঁ-হাতি ব্যাটারকে নিয়ে নেমেছিল পাকিস্তান। একই নজির গড়ে ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টেও তারা ৬ জন বাঁ-হাতি ব্যাটার খেলায়। ইতিহাসে প্রথমবার তারা সর্বোচ্চ সাতজনকে নিয়ে নামলো।

পাকিস্তানের একাদশে থাকা সাত বাঁ-হাতি ব্যাটার হলেন আজান আওয়াইস, ইমাম-উল-হক, শান মাসুদ, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও নোমান আলি।

আজ সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হয়েছে দুই ব্যাটার আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩ ম্যাচে ২৬৭৩ রান করেছেন আজান। ২৫টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮২৮ রান আছে ফজলের।

এখন পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান ১৫ বার টেস্টে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তানের জয় ১২ এবং বাংলাদেশ জিতেছে দু’টিতে। ড্রতে নিষ্পত্তি হয়েছে আরেকটি ম্যাচ। সর্বশেষ ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। যেখানে বাংলাদেশ ইতিহাস গড়ে প্রথমবার সিরিজ নিশ্চিত করে ২-০ ব্যবধানে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com