টস হেরে ব‍্যাটিংয়ে বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : টেস্ট চ‍্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এখনও কোনো জয় পায়নি বাংলাদেশ। দুইটি ম্যাচ খেলে নাজমুল হোসেন শান্তর দল ড্র করেছে একটি, হেরেছে বাকিটিতে। প্রথম জয়ের খোঁজে আজ মাঠে নেমেছে তারা পাকিস্তানের বিপক্ষে।

ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। শুক্রবার (৮ মে) টস জিতে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।  মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের সিরিজের প্রথম ম্যাচ সকাল ১০টায় শুরু হয়েছে।

সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। চলমান চতুর্থ চক্রে পাকিস্তানও খেলেছে দুই টেস্ট। পাকিস্তান অবশ‌্য একটি জিতেছে। একটি ড্র করেছে। এদিন পাকিস্তান দলে দুজনের অভিষেক হয়েছে। আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফাজাল পেয়েছেন টেস্ট ক্যাপ।

গত চক্রে ১২ টেস্টের মধ্যে ৪টিতে জিতে পয়েন্ট টেবিলে সপ্তম স্থান পেয়েছিল বাংলাদেশ। চার জয়ের মধ্যে ৩টিই ছিল বিদেশের মাটিতে। এরমধ্যে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে ঐতিহাসিক সিরিজও ছিল। ঐ সফরের আগে ১২টি হার ও একটি ড্র’র পর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন চৌধুরী।

পাকিস্তান একাদশ : আজান আওয়াইস, ইমাম-উল-হক, আব্দুল্লাহ ফাজাল, শান মাসুদ, সাউদ শাকিল, মোহাম্মাদ রিজওয়ান, লমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলি, হাসান আলি ও মোহাম্মদ আব্বাস।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টস হেরে ব‍্যাটিংয়ে বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : টেস্ট চ‍্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এখনও কোনো জয় পায়নি বাংলাদেশ। দুইটি ম্যাচ খেলে নাজমুল হোসেন শান্তর দল ড্র করেছে একটি, হেরেছে বাকিটিতে। প্রথম জয়ের খোঁজে আজ মাঠে নেমেছে তারা পাকিস্তানের বিপক্ষে।

ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। শুক্রবার (৮ মে) টস জিতে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।  মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের সিরিজের প্রথম ম্যাচ সকাল ১০টায় শুরু হয়েছে।

সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। চলমান চতুর্থ চক্রে পাকিস্তানও খেলেছে দুই টেস্ট। পাকিস্তান অবশ‌্য একটি জিতেছে। একটি ড্র করেছে। এদিন পাকিস্তান দলে দুজনের অভিষেক হয়েছে। আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফাজাল পেয়েছেন টেস্ট ক্যাপ।

গত চক্রে ১২ টেস্টের মধ্যে ৪টিতে জিতে পয়েন্ট টেবিলে সপ্তম স্থান পেয়েছিল বাংলাদেশ। চার জয়ের মধ্যে ৩টিই ছিল বিদেশের মাটিতে। এরমধ্যে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে ঐতিহাসিক সিরিজও ছিল। ঐ সফরের আগে ১২টি হার ও একটি ড্র’র পর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন চৌধুরী।

পাকিস্তান একাদশ : আজান আওয়াইস, ইমাম-উল-হক, আব্দুল্লাহ ফাজাল, শান মাসুদ, সাউদ শাকিল, মোহাম্মাদ রিজওয়ান, লমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলি, হাসান আলি ও মোহাম্মদ আব্বাস।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com