ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আফসার উদ্দিন নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে তাকে তল্লাশি করে তার পকেটে থাকা ১ হাজার পিস ইয়াবা জব্দ করে। সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহি উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। অভিযানে ওই ব্যক্তিকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। পরে ওই ব্যক্তি নিজেই তার পকেট থেকে একটি চিপসের প্যাকেট বের করে এবং তাতে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।








