নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার (১৫ মার্চ) দুপুরে জাতীয় সংসদ অধিবেশন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, জাতীয় নির্বাচন, গণভোট, ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে। বিএনপির কার্যক্রমের মধ্য দিয়ে তা প্রমাণিত। তাদের সংবিধানকে নিয়ে দেয়া বক্তব্য অনেকটা পতিত সরকারের সময়ে দেয়া বক্তব্যের মতো শোনায়।

এর আগে রোববার বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরু হয়। তারও আগে গত বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে রোববার পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়েছিল।

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ত্রয়োদশ সংসদের এ অধিবেশন চলবে। প্রথম অধিবেশনের শুরুতে দেয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের শুরুতে গত বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। ওইদিন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়। পাশাপাশি ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নামও একইভাবে অনুমোদিত হয়। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি

» কবজি ব্যথা: কারণ ও করণীয়

» বার কাউন্সিল পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

» আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

» যে কারণে ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা এক ভয়াবহ মোড়: দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

» ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

» ২১ ঘণ্টা পর উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

» কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ

» শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হত্যার ঘটনায় আরো চারজন গ্রেপ্তার

» পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার (১৫ মার্চ) দুপুরে জাতীয় সংসদ অধিবেশন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, জাতীয় নির্বাচন, গণভোট, ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে। বিএনপির কার্যক্রমের মধ্য দিয়ে তা প্রমাণিত। তাদের সংবিধানকে নিয়ে দেয়া বক্তব্য অনেকটা পতিত সরকারের সময়ে দেয়া বক্তব্যের মতো শোনায়।

এর আগে রোববার বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরু হয়। তারও আগে গত বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে রোববার পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়েছিল।

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ত্রয়োদশ সংসদের এ অধিবেশন চলবে। প্রথম অধিবেশনের শুরুতে দেয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের শুরুতে গত বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। ওইদিন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়। পাশাপাশি ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নামও একইভাবে অনুমোদিত হয়। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com