৩১ মার্চের মধ্যে ফিরতে পারবেন মেয়াদোত্তীর্ণ ভিসাধারী আমিরাত প্রবাসীরা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সুখবর দিয়েছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (ICP)।

এক বিশেষ ঘোষণায় জানানো হয়েছে, যাদের রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা এখন নতুন কোনো ‘এন্ট্রি পারমিট’ বা প্রবেশ অনুমতি ছাড়াই সরাসরি আমিরাতে ফিরতে পারবেন।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা এবং উদ্ভূত পরিস্থিতির কারণে অনেক প্রবাসী সময়মতো আমিরাতে ফিরতে পারেননি। এছাড়া ব্যক্তিগত বা জরুরি কারণে দেশে গিয়ে আটকা পড়া প্রবাসীদের কথা বিবেচনা করে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার। মূলত প্রশাসনিক জটিলতা কমিয়ে প্রবাসীদের কর্মস্থলে ফেরার জন্য এই পদক্ষেপ নিয়েছে আমিরাত সরকার।

২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সুযোগ চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। যারা বৈধ রেসিডেন্সি ভিসা থাকা সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে সময়মতো ফিরতে না পেরে ভিসার মেয়াদ হারিয়েছেন। তাদের জন্য আমিরাত সরকার জানিয়েছে, এই উদ্যোগটি মূলত মানবিক ও নমনীয় প্রশাসনিক ব্যবস্থার একটি অংশ, যা প্রবাসীদের কর্মস্থলে ফেরার পথ সুগম করবে। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাছ-মাংসের দামে আগুন, গরিবের ‘ভরসা’ পোল্ট্রি মুরগি-ডিমেও অস্বস্তি

» জীবন সব সময় সহজ পথে চলে না : প্রিয়াঙ্কা

» ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার

» গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে : সড়কমন্ত্রী

» ‘আপনার কণ্ঠ ছাড়া সংসদ যেন অসম্পূর্ণ মনে হয়’: হাদিকে নিয়ে হাসনাত

» সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে

» ৩১ মার্চের মধ্যে ফিরতে পারবেন মেয়াদোত্তীর্ণ ভিসাধারী আমিরাত প্রবাসীরা

» ১৭ বছরের জঞ্জাল-আবর্জনা আমাদের পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী

» এক উঠানে ৯ লাশ, আত্মীয়স্বজন-এলাকাবাসীর শোকের মাতম

» স্বর্ণের বারসহ একজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৩১ মার্চের মধ্যে ফিরতে পারবেন মেয়াদোত্তীর্ণ ভিসাধারী আমিরাত প্রবাসীরা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সুখবর দিয়েছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (ICP)।

এক বিশেষ ঘোষণায় জানানো হয়েছে, যাদের রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা এখন নতুন কোনো ‘এন্ট্রি পারমিট’ বা প্রবেশ অনুমতি ছাড়াই সরাসরি আমিরাতে ফিরতে পারবেন।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা এবং উদ্ভূত পরিস্থিতির কারণে অনেক প্রবাসী সময়মতো আমিরাতে ফিরতে পারেননি। এছাড়া ব্যক্তিগত বা জরুরি কারণে দেশে গিয়ে আটকা পড়া প্রবাসীদের কথা বিবেচনা করে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার। মূলত প্রশাসনিক জটিলতা কমিয়ে প্রবাসীদের কর্মস্থলে ফেরার জন্য এই পদক্ষেপ নিয়েছে আমিরাত সরকার।

২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সুযোগ চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। যারা বৈধ রেসিডেন্সি ভিসা থাকা সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে সময়মতো ফিরতে না পেরে ভিসার মেয়াদ হারিয়েছেন। তাদের জন্য আমিরাত সরকার জানিয়েছে, এই উদ্যোগটি মূলত মানবিক ও নমনীয় প্রশাসনিক ব্যবস্থার একটি অংশ, যা প্রবাসীদের কর্মস্থলে ফেরার পথ সুগম করবে। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com