চায়ের দোকানে টেলিভিশন দেখার সময় দুর্বৃত্তদের গুলিতে দুই দিনমজুর গুলিবিদ্ধ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পাবনার চাটমোহর উপজেলায় চায়ের দোকানে বসে টেলিভিশন দেখার সময় দুর্বৃত্তদের গুলিতে দুই দিনমজুর গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি এলাকার লালনের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে নাঈম হোসেন (৩৮) এবং একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে সাজেদুল ইসলাম (৪০)। তারা দুজনই পেশায় দিনমজুর।

স্থানীয়রা জানান, ইফতারের পর লালনের মোড় এলাকায় রাজ্জাকের চায়ের দোকানে বসে টেলিভিশন দেখছিলেন নাঈম ও সাজেদুল। এ সময় হঠাৎ মুখোশধারী তিন দুর্বৃত্ত অতর্কিতভাবে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান। এতে সাজেদুল ইসলামের হাতে এবং নাঈম হোসেনের তলপেটে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে তারা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. খন্দকার নাফিস সাদিক জানান, গুরুতর রক্তাক্ত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আবু বকর সিদ্দিক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারওয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাটমোহর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে ওই এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ববিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘১৬ মার্চ নানা-নানি ও খালার কবর জিয়ারতে করবেন প্রধানমন্ত্রী’

» অসুস্থ আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

» ইতিকাফের সময় মসজিদের ছাদে যাওয়া যাবে?

» এয়ার ফ্রায়ারে রান্না করা কি স্বাস্থ্যকর?

» ইফতারে ফলের সালাদ তৈরির রেসিপি

» ‌‘পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’

» ‘উপদেষ্টা হওয়ার কালে দোসর ভালো লাগে, এখন লাগে না’: তুষার

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

» বিদেশি মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

» যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চায়ের দোকানে টেলিভিশন দেখার সময় দুর্বৃত্তদের গুলিতে দুই দিনমজুর গুলিবিদ্ধ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পাবনার চাটমোহর উপজেলায় চায়ের দোকানে বসে টেলিভিশন দেখার সময় দুর্বৃত্তদের গুলিতে দুই দিনমজুর গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি এলাকার লালনের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে নাঈম হোসেন (৩৮) এবং একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে সাজেদুল ইসলাম (৪০)। তারা দুজনই পেশায় দিনমজুর।

স্থানীয়রা জানান, ইফতারের পর লালনের মোড় এলাকায় রাজ্জাকের চায়ের দোকানে বসে টেলিভিশন দেখছিলেন নাঈম ও সাজেদুল। এ সময় হঠাৎ মুখোশধারী তিন দুর্বৃত্ত অতর্কিতভাবে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান। এতে সাজেদুল ইসলামের হাতে এবং নাঈম হোসেনের তলপেটে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে তারা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. খন্দকার নাফিস সাদিক জানান, গুরুতর রক্তাক্ত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আবু বকর সিদ্দিক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারওয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাটমোহর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে ওই এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ববিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com