২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জ্বালানি সংকট মোকাবিলা ও কৃচ্ছতা সাধনের লক্ষ্যে এবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশব্যাপী কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার সাশ্রয়ী নীতির দিকে গুরুত্ব দিচ্ছে। সে কারণে এবার ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা স্থাপনায় আলোকসজ্জা করার অনুমতি দেওয়া হবে না।

তিনি আরও বলেন, জ্বালানি ব্যবহারে সংযম বজায় রাখতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ও জ্বালানি অপচয় কমানো যায়।

তবে স্বাধীনতা দিবসের অন্যান্য কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদনসহ অন্যান্য রাষ্ট্রীয় কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইরানের ‘শাসনব্যবস্থার অবকাঠামো’ লক্ষ্য করে হামলার দাবি ইসরায়েলের

» সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ

» লন্ডনে কমনওয়েলথ বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

» ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু কাল

» ঈদযাত্রায় ট্রেনের শেষ দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ

» জেট ফুয়েলের দাম বাড়ল

» হাদি হত্যা : গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» সরাইল-আশুগঞ্জকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলব: রুমিন ফারহানা

» ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিনের ছুটি দাবি ডিআরইউর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জ্বালানি সংকট মোকাবিলা ও কৃচ্ছতা সাধনের লক্ষ্যে এবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশব্যাপী কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার সাশ্রয়ী নীতির দিকে গুরুত্ব দিচ্ছে। সে কারণে এবার ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা স্থাপনায় আলোকসজ্জা করার অনুমতি দেওয়া হবে না।

তিনি আরও বলেন, জ্বালানি ব্যবহারে সংযম বজায় রাখতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ও জ্বালানি অপচয় কমানো যায়।

তবে স্বাধীনতা দিবসের অন্যান্য কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদনসহ অন্যান্য রাষ্ট্রীয় কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com