বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন শেখ হাসিনা: মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গুমের মতো গুরুতর অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও অনুশোচনা না দেখিয়ে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন শেখ হাসিনা— এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড এক ধরনের ফৌজদারি অপরাধের শামিল।

রোববার (৮ মার্চ) বাংলঅদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক’ চলচ্চিত্র নির্মাণের যাত্রা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গুমের শিকার পরিবারগুলোর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত রয়ে গেছে। সরকার থেকে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হলেও অনেক পরিবার এখনো স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করতে পারছে না।

তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য নিয়মিত ভাতা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, শুধু গুমের বিচার নয়, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে আনার উদ্যোগও নিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে আর গুম, হত্যা ও রক্তের রাজনীতি দেখতে চায় না দেশের মানুষ। এজন্য এ ধরনের ঘটনার স্থায়ী সমাধান প্রয়োজন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ

» লন্ডনে কমনওয়েলথ বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

» ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু কাল

» ঈদযাত্রায় ট্রেনের শেষ দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ

» জেট ফুয়েলের দাম বাড়ল

» হাদি হত্যা : গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» সরাইল-আশুগঞ্জকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলব: রুমিন ফারহানা

» ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিনের ছুটি দাবি ডিআরইউর

» অরাজকতা নয়, সরকারকে কাজ করতে দিন : মির্জা আব্বাস

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন শেখ হাসিনা: মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গুমের মতো গুরুতর অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও অনুশোচনা না দেখিয়ে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন শেখ হাসিনা— এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড এক ধরনের ফৌজদারি অপরাধের শামিল।

রোববার (৮ মার্চ) বাংলঅদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক’ চলচ্চিত্র নির্মাণের যাত্রা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গুমের শিকার পরিবারগুলোর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত রয়ে গেছে। সরকার থেকে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হলেও অনেক পরিবার এখনো স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করতে পারছে না।

তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য নিয়মিত ভাতা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, শুধু গুমের বিচার নয়, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে আনার উদ্যোগও নিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে আর গুম, হত্যা ও রক্তের রাজনীতি দেখতে চায় না দেশের মানুষ। এজন্য এ ধরনের ঘটনার স্থায়ী সমাধান প্রয়োজন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com