জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে বদরযুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: চরমোনাই পীর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ২ হিজরির ১৭ রমজান মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত বদরযুদ্ধের মাধ্যমেই জালিম শাসনব্যবস্থার বিরুদ্ধে সাম্য ও ন্যায়ভিত্তিক আইনের সমাজ-রাষ্ট্র ও শাসননীতির বিজয় হয়।

তিনি বলেন, ‘বদরযুদ্ধে খুবই নগণ্য সেনাদল নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশাল এক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং আল্লাহর রহমতে জয় পেয়েছিলেন। এই ঘটনা আমাদের জালিমের বাহ্যিক শক্তিমত্তা উপেক্ষা করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা জোগায়। আজকের এই দিনে আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বিশেষ দরুদ ও সালাম প্রেরণ করছি এবং সব বদরি সাহাবায়ে কেরামের প্রতি শ্রদ্ধা ও সালাম প্রেরণ করছি।’

আজ শনিবার (৭ মার্চ) ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পীর সাহেব চরমোনাই বলেন, ‘শাসন পরিচালনায় এখন ন্যায় ও ইনসাফের বদলে হিংসা, লোভ ও সহিংসতাই মূলনীতি হিসেবে বিবেচ্য হচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো নিয়ম ও আইনের তোয়াক্কা কেউ করছে না। কিছু মানুষের খামখেয়ালির কারণে গোটা বিশ্বের শতকোটি মানুষ বহুমাত্রিক বিপদে নিপতিত হচ্ছে।

তিনি আরো বলেন, ‘হাজারো মানুষের জীবন যাচ্ছে, নিষ্পাপ শিশুদের প্রাণ যাচ্ছে। জুলুমতান্ত্রিক এই বিশ্বব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে ঐতিহাসিক বদরযুদ্ধ শ্বাশত প্রেরণার উৎস। আমাদের শক্তি-সামর্থ্য যতই কম দেখাক না কেন আমরা যদি অটল-অবিচল থেকে সংগ্রাম করতে পারি তাহলে বিজয় আমাদের হবেই; ইনশাআল্লাহ।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে বদরযুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: চরমোনাই পীর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ২ হিজরির ১৭ রমজান মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত বদরযুদ্ধের মাধ্যমেই জালিম শাসনব্যবস্থার বিরুদ্ধে সাম্য ও ন্যায়ভিত্তিক আইনের সমাজ-রাষ্ট্র ও শাসননীতির বিজয় হয়।

তিনি বলেন, ‘বদরযুদ্ধে খুবই নগণ্য সেনাদল নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশাল এক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং আল্লাহর রহমতে জয় পেয়েছিলেন। এই ঘটনা আমাদের জালিমের বাহ্যিক শক্তিমত্তা উপেক্ষা করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা জোগায়। আজকের এই দিনে আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বিশেষ দরুদ ও সালাম প্রেরণ করছি এবং সব বদরি সাহাবায়ে কেরামের প্রতি শ্রদ্ধা ও সালাম প্রেরণ করছি।’

আজ শনিবার (৭ মার্চ) ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পীর সাহেব চরমোনাই বলেন, ‘শাসন পরিচালনায় এখন ন্যায় ও ইনসাফের বদলে হিংসা, লোভ ও সহিংসতাই মূলনীতি হিসেবে বিবেচ্য হচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো নিয়ম ও আইনের তোয়াক্কা কেউ করছে না। কিছু মানুষের খামখেয়ালির কারণে গোটা বিশ্বের শতকোটি মানুষ বহুমাত্রিক বিপদে নিপতিত হচ্ছে।

তিনি আরো বলেন, ‘হাজারো মানুষের জীবন যাচ্ছে, নিষ্পাপ শিশুদের প্রাণ যাচ্ছে। জুলুমতান্ত্রিক এই বিশ্বব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে ঐতিহাসিক বদরযুদ্ধ শ্বাশত প্রেরণার উৎস। আমাদের শক্তি-সামর্থ্য যতই কম দেখাক না কেন আমরা যদি অটল-অবিচল থেকে সংগ্রাম করতে পারি তাহলে বিজয় আমাদের হবেই; ইনশাআল্লাহ।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com