সাংবাদিকদের ইতিবাচক সমালোচনা ও সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, রাজধানীর উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন, তাহলে সেগুলো দ্রুত সমাধান করা সম্ভব।

শুক্রবার (৬ মার্চ) লালবাগে বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের (বিজেএ) উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, সাংবাদিকরা মানুষের জন্য কাজ করেন এবং সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাই তাদের কাছে প্রত্যাশা থাকবে, তারা যেন ইতিবাচক সমালোচনার মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ভূমিকা রাখেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা শহরে বর্তমানে যে কয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে হামিদুর রহমান হামিদকে আমি অত্যন্ত কার্যকর এমপি হিসেবে দেখছি। তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই জনগণের সেবায় কাজ করছেন এবং অল্প সময়ের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, শহরের পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মশা নিয়ন্ত্রণে ইতোমধ্যে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে।

এছাড়া নগরীর খাল-বিল ও নালায় যাতে কেউ ময়লা-আবর্জনা বা পলিথিন না ফেলে, সে বিষয়ে জনগণকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আব্দুস সালাম বলেন, ঢাকা শহরের লাইটিং ও পরিচ্ছন্নতার বিষয়ে কোনো সমস্যা হলে আপনারা আমাদের বা সংশ্লিষ্ট সংসদ সদস্যকে জানাবেন। আমরা শতভাগ নিশ্চয়তা দিতে চাই—শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও আলোকিত রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন হতে হবে। সাংবাদিকদের সহযোগিতা পেলে এসব কার্যক্রম আরও সফল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব হামিদুর রহমান হামিদ, সাবেক কমিশনার মোশারফ হোসেন খোকন, সংগঠনের সভাপতি কাজী আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

» গ্লোবাল সমুদ ফ্লোটিলা অভিযানে অংশ নিবে বাংলাদেশি জাহাজ

» সাদেক হোসেন খোকার অসমাপ্ত কাজ সম্পন্ন করলেন আব্দুস সালাম

» পৃথক চারটি অভিযানে মাদক, অবৈধ ওষুধ ও ভারতীয় পণ্য উদ্ধার

» যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» ২০ দিনের ছুটি পেলেন জাবি শিক্ষার্থীরা

» ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

» স্টেডিয়ামের বিপরীত পাশের একটি বাণিজ্যিক ভবনে আগুন,উদ্ধার ১৬ জন

» মুক্তির আগেই বক্স অফিসে ঝড় ‘ধুরন্ধর ২’-এর

» নারীর ক্ষমতায়নে সবসময় কাজ করেছে বিএনপি: ডা. জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাংবাদিকদের ইতিবাচক সমালোচনা ও সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, রাজধানীর উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন, তাহলে সেগুলো দ্রুত সমাধান করা সম্ভব।

শুক্রবার (৬ মার্চ) লালবাগে বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের (বিজেএ) উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, সাংবাদিকরা মানুষের জন্য কাজ করেন এবং সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাই তাদের কাছে প্রত্যাশা থাকবে, তারা যেন ইতিবাচক সমালোচনার মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ভূমিকা রাখেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা শহরে বর্তমানে যে কয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে হামিদুর রহমান হামিদকে আমি অত্যন্ত কার্যকর এমপি হিসেবে দেখছি। তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই জনগণের সেবায় কাজ করছেন এবং অল্প সময়ের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, শহরের পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মশা নিয়ন্ত্রণে ইতোমধ্যে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে।

এছাড়া নগরীর খাল-বিল ও নালায় যাতে কেউ ময়লা-আবর্জনা বা পলিথিন না ফেলে, সে বিষয়ে জনগণকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আব্দুস সালাম বলেন, ঢাকা শহরের লাইটিং ও পরিচ্ছন্নতার বিষয়ে কোনো সমস্যা হলে আপনারা আমাদের বা সংশ্লিষ্ট সংসদ সদস্যকে জানাবেন। আমরা শতভাগ নিশ্চয়তা দিতে চাই—শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও আলোকিত রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন হতে হবে। সাংবাদিকদের সহযোগিতা পেলে এসব কার্যক্রম আরও সফল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব হামিদুর রহমান হামিদ, সাবেক কমিশনার মোশারফ হোসেন খোকন, সংগঠনের সভাপতি কাজী আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com