আগামীতে ছাত্রদল আরও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি উপহার দেবে: রাকিব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আগামীতে ছাত্রদল আরও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি উপহার দেবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল শেষে তিনি এ কথা জানান।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, সোশ্যাল মিডিয়াতে এমনভাবে ন্যারেটিভ দাঁড় করানো হয় যে কোনো কিছু ঘটা মানেই হলো ক্ষমতাসীন ছাত্রসংগঠন হিসেবে হয়তোবা ছাত্রদল এটার সাথে জড়িত। কিন্তু আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেন আপনারা যে ঘটনাটি ঘটেছে- সাংবাদিক সমিতির নিয়ন্ত্রণ নিয়ে। তো সাংবাদিক সমিতির ভবনে সেখানে জকসুর যে জিএস, তিনি যেভাবে নির্বাচিত হন না কেন তার সেখানে কাজ কী?, নেতাকর্মীদের সেখানে কী দায়িত্ব? সাংবাদিকদের বিষয়, সেখানে তো জকসুর কোনো বিষয় না। কিন্তু সেখানে গিয়ে দেখেন তিনি সরাসরি হামলার সাথে জড়িত, উপরন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তিনি নাকি আবার আহত হয়েছেন।

তিনি বলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ঘটনাতেও আমি সেভাবেই দেখছি বিষয়টা। সেটা হলো যে একটি সামান্য ইস্যুকে কেন্দ্র করে শিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর দেখলাম যে মোটামুটি বেশ ভালোভাবে সবাই ঐক্যবদ্ধভাবে এ রমজান মাসেও ছাত্রদল হামলা করেছে বলে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো শেষ। তারপর ঘটনা যখন উন্মোচিত হলো দেখা গেল ছাত্রদলের একজন কর্মী খুবই গুরুতর আহত হয়েছে, সে চিকিৎসা নিয়েছে। অপরপক্ষে ঘটনার পরদিন আমরা দেখতে পেলাম ছাত্রশিবির মিছিল করছে। সেই মিছিলের সামনে ট্রলারের চেয়ারে বা হুইলচেয়ারে বসে চার-পাঁচজন কোথাও হাতে ব্যান্ডেজ, কোথাও মাথায় ব্যান্ডেজ করে একটা নাটক মঞ্চস্থ করা হলো। আজও জগন্নাথে সেম কাহিনী হলো।

রাকিবুল ইসলাম রাকিব রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ করে বলেন, আমরা আহ্বান জানাবো, বিনীতভাবে অনুরোধ করব- দয়া করে অপরাজনীতি, এই নাটক অভিনয়ের রাজনীতি, সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডা নির্ভর রাজনীতি থেকে আপনারা বের হয়ে আসুন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেভাবে সুশৃঙ্খলভাবে ছাত্রদল এই কর্মসূচি পালন করেছে, আমি খুবই আশাবাদী যে নিজেদের মাঝে আরও বেশি ঐক্য স্থাপন হবে ইনশাআল্লাহ। আগামীতে ছাত্রদল আরও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি উপহার দেবে। ছাত্রদল দ্বারা কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আমরা সজাগ দৃষ্টি রেখেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। যেখানে বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে এমনকি বেশ কিছু শিক্ষক-শিক্ষিকাও অংশগ্রহণ করেছেন। এটি অনেক ভালো লাগার বিষয় যে বিগত সাড়ে বছর আমাদের এই ধরনের পরিস্থিতি ছিল না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অনলাইন জুয়ার অন্যতম হোতা তুষার গ্রেফতার

» কারা নতুন করে প্রস্তুতি নিচ্ছে ইরানে সম্ভাব্য স্থল অভিযানের

» ডিবি পুলিশের অভিযানে ৯ গাঁজা গাছ উদ্ধার

» বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক

» সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

» গ্ল্যামারাস লুকে কেয়া পায়েল

» শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

» ঈদে ট্রেনের পঞ্চম দিনের টিকিট বিক্রি আজ

» বিএনপির নবনির্বাচিত এমপিদের দ্বিতীয় দিনের কর্মশালায় তারেক রহমান

» ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আগামীতে ছাত্রদল আরও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি উপহার দেবে: রাকিব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আগামীতে ছাত্রদল আরও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি উপহার দেবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল শেষে তিনি এ কথা জানান।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, সোশ্যাল মিডিয়াতে এমনভাবে ন্যারেটিভ দাঁড় করানো হয় যে কোনো কিছু ঘটা মানেই হলো ক্ষমতাসীন ছাত্রসংগঠন হিসেবে হয়তোবা ছাত্রদল এটার সাথে জড়িত। কিন্তু আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেন আপনারা যে ঘটনাটি ঘটেছে- সাংবাদিক সমিতির নিয়ন্ত্রণ নিয়ে। তো সাংবাদিক সমিতির ভবনে সেখানে জকসুর যে জিএস, তিনি যেভাবে নির্বাচিত হন না কেন তার সেখানে কাজ কী?, নেতাকর্মীদের সেখানে কী দায়িত্ব? সাংবাদিকদের বিষয়, সেখানে তো জকসুর কোনো বিষয় না। কিন্তু সেখানে গিয়ে দেখেন তিনি সরাসরি হামলার সাথে জড়িত, উপরন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তিনি নাকি আবার আহত হয়েছেন।

তিনি বলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ঘটনাতেও আমি সেভাবেই দেখছি বিষয়টা। সেটা হলো যে একটি সামান্য ইস্যুকে কেন্দ্র করে শিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর দেখলাম যে মোটামুটি বেশ ভালোভাবে সবাই ঐক্যবদ্ধভাবে এ রমজান মাসেও ছাত্রদল হামলা করেছে বলে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো শেষ। তারপর ঘটনা যখন উন্মোচিত হলো দেখা গেল ছাত্রদলের একজন কর্মী খুবই গুরুতর আহত হয়েছে, সে চিকিৎসা নিয়েছে। অপরপক্ষে ঘটনার পরদিন আমরা দেখতে পেলাম ছাত্রশিবির মিছিল করছে। সেই মিছিলের সামনে ট্রলারের চেয়ারে বা হুইলচেয়ারে বসে চার-পাঁচজন কোথাও হাতে ব্যান্ডেজ, কোথাও মাথায় ব্যান্ডেজ করে একটা নাটক মঞ্চস্থ করা হলো। আজও জগন্নাথে সেম কাহিনী হলো।

রাকিবুল ইসলাম রাকিব রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ করে বলেন, আমরা আহ্বান জানাবো, বিনীতভাবে অনুরোধ করব- দয়া করে অপরাজনীতি, এই নাটক অভিনয়ের রাজনীতি, সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডা নির্ভর রাজনীতি থেকে আপনারা বের হয়ে আসুন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেভাবে সুশৃঙ্খলভাবে ছাত্রদল এই কর্মসূচি পালন করেছে, আমি খুবই আশাবাদী যে নিজেদের মাঝে আরও বেশি ঐক্য স্থাপন হবে ইনশাআল্লাহ। আগামীতে ছাত্রদল আরও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি উপহার দেবে। ছাত্রদল দ্বারা কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আমরা সজাগ দৃষ্টি রেখেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। যেখানে বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে এমনকি বেশ কিছু শিক্ষক-শিক্ষিকাও অংশগ্রহণ করেছেন। এটি অনেক ভালো লাগার বিষয় যে বিগত সাড়ে বছর আমাদের এই ধরনের পরিস্থিতি ছিল না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com