হত্যা মামলার চার আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বরগুনার পাথরঘাটায় আলোচিত সুজন হত্যা মামলার চার অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-৬, সিপিএসসি, খুলনার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আজ (২ মার্চ) গভীর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বরগুনার বামনা ও খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে মো. জালাল, মো. কালু, মো. সবুজ হাওলাদার ও মো. মিরাজ হাওলাদারকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, জমি নিয়ে বিরোধের জেরে গত ১৩ ফেব্রুয়ারি অভিযুক্তরা সুজনকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর আহত করে। পরে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৮-এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বলেন, দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কলকাতার হোটেলে আগুন: নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত, কুষ্টিয়ার ৪ জন

» হাম প্রতিরোধে টিকাই একমাত্র পথ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে কাল

» কাভার্ডভ্যান পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত

» লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার

» বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

» সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

» জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

» ছয়টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

» শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হত্যা মামলার চার আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বরগুনার পাথরঘাটায় আলোচিত সুজন হত্যা মামলার চার অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-৬, সিপিএসসি, খুলনার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আজ (২ মার্চ) গভীর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বরগুনার বামনা ও খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে মো. জালাল, মো. কালু, মো. সবুজ হাওলাদার ও মো. মিরাজ হাওলাদারকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, জমি নিয়ে বিরোধের জেরে গত ১৩ ফেব্রুয়ারি অভিযুক্তরা সুজনকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর আহত করে। পরে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৮-এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বলেন, দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com