পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, অভিযানে ফের গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে অপহরণ মামলার আসামি গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় পুলিশের অন্তত ছয় সদস্য আহত হয়েছেন।

এ সময় স্বজনদের সহায়তায় হ্যান্ডকাফ পরা দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হলেও পরে অভিযান চালিয়ে তাদের পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার আসামিকে গ্রেফতারের জন্য ছয় সদস্যের একটি দল শ্রীপুরে আসে। শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় তারা নিজমাওনা গ্রামের আদিল (২২) ও তার বাবা মনির হোসেনকে (৫০) গ্রেফতার করে। তাদের হ্যান্ডকাফ পরিয়ে পুলিশের গাড়িতে তোলার সময় স্বজন ও স্থানীয় কয়েকজন ভুয়া পুলিশ ও ডাকাত এসেছে বলে চিৎকার শুরু করে।

তিনি বলেন, ওই চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে রাস্তা অবরোধ করে এবং পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে হ্যান্ডকাফ পরা দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। স্থানীয়দের সহযোগিতায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়। ছিনিয়ে নেওয়া দুই আসামিকে পুনরায় আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই নারীকেও আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেরাজুল ইসলাম বলেন, হামলায় আহত ছয় পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি

» কবজি ব্যথা: কারণ ও করণীয়

» বার কাউন্সিল পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

» আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

» যে কারণে ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা এক ভয়াবহ মোড়: দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

» ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

» ২১ ঘণ্টা পর উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

» কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ

» শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হত্যার ঘটনায় আরো চারজন গ্রেপ্তার

» পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, অভিযানে ফের গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে অপহরণ মামলার আসামি গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় পুলিশের অন্তত ছয় সদস্য আহত হয়েছেন।

এ সময় স্বজনদের সহায়তায় হ্যান্ডকাফ পরা দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হলেও পরে অভিযান চালিয়ে তাদের পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার আসামিকে গ্রেফতারের জন্য ছয় সদস্যের একটি দল শ্রীপুরে আসে। শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় তারা নিজমাওনা গ্রামের আদিল (২২) ও তার বাবা মনির হোসেনকে (৫০) গ্রেফতার করে। তাদের হ্যান্ডকাফ পরিয়ে পুলিশের গাড়িতে তোলার সময় স্বজন ও স্থানীয় কয়েকজন ভুয়া পুলিশ ও ডাকাত এসেছে বলে চিৎকার শুরু করে।

তিনি বলেন, ওই চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে রাস্তা অবরোধ করে এবং পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে হ্যান্ডকাফ পরা দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। স্থানীয়দের সহযোগিতায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়। ছিনিয়ে নেওয়া দুই আসামিকে পুনরায় আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই নারীকেও আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেরাজুল ইসলাম বলেন, হামলায় আহত ছয় পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com