কৃষক হত্যা মামলায় ৬ আসামি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আতর শেখ হত্যা মামলার ৬ জন আসামিকে ঢাকার ধামরাই থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ অধিনায়কের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া খন্দকারপাড়া এলাকার মৃত জব্বার সর্দারের ছেলে কামিল সর্দার (৩৫), মধু শেখের ছেলে রকি শেখ (২৬), জামিন সর্দারের ছেলে রাইসুল ইসলাম আছাদ ওরফে তুফান সর্দার (২২) ও হাসান সর্দার (২৩), সিদ্দিক শেখের ছেলে বাশার শেখ (২৬) ও শুভ শেখ (২০)।

জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে রাজবাড়ী সদর থানার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে ভুক্তভোগী আতর শেখ, রাকিব আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালসহ আরও অনেকে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হন। হামলাকারীরা বসতবাড়ি ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। গুরুতর আহত আতর শেখ চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে র‌্যাব-১০-এর একটি চৌকস আভিযানিক দল, আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৪-এর সহযোগিতায় ধামরাই থানার সিতি বাজার এলাকা হতে এজাহারভুক্ত ২ জন আসামি ও পরবর্তীতে একই থানার নওগাঁওকাইত এলাকা হতে এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, কৃৃষক হত্যা মামলায় এজাহার নামীয় ৬ জন আসামিকে র‍্যাব-১০ গ্রেপ্তার করেছে শুনেছি। তবে আসামিদের এখনও আমরা হাতে পাইনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাফটায় ‘ওভার অ্যাক্টিং’ নিয়ে সমালোচনা, জবাব দিলেন আলিয়া

» ম্যাচ ভেন্যুতে অনুশীলন করতে পারবে না বাংলাদেশ

» কৃষক হত্যা মামলায় ৬ আসামি গ্রেপ্তার

» ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোনের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১

» রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় ঘাতক গ্রেপ্তার

» আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ সদস্য গ্রেপ্তার

» হঠাৎ জরুরি অস্ত্রোপচার এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুর

» মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে মধ্যরাতে জামায়াত আমিরের বার্তা

» ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল

» শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কৃষক হত্যা মামলায় ৬ আসামি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আতর শেখ হত্যা মামলার ৬ জন আসামিকে ঢাকার ধামরাই থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ অধিনায়কের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া খন্দকারপাড়া এলাকার মৃত জব্বার সর্দারের ছেলে কামিল সর্দার (৩৫), মধু শেখের ছেলে রকি শেখ (২৬), জামিন সর্দারের ছেলে রাইসুল ইসলাম আছাদ ওরফে তুফান সর্দার (২২) ও হাসান সর্দার (২৩), সিদ্দিক শেখের ছেলে বাশার শেখ (২৬) ও শুভ শেখ (২০)।

জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে রাজবাড়ী সদর থানার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে ভুক্তভোগী আতর শেখ, রাকিব আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালসহ আরও অনেকে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হন। হামলাকারীরা বসতবাড়ি ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। গুরুতর আহত আতর শেখ চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে র‌্যাব-১০-এর একটি চৌকস আভিযানিক দল, আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৪-এর সহযোগিতায় ধামরাই থানার সিতি বাজার এলাকা হতে এজাহারভুক্ত ২ জন আসামি ও পরবর্তীতে একই থানার নওগাঁওকাইত এলাকা হতে এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, কৃৃষক হত্যা মামলায় এজাহার নামীয় ৬ জন আসামিকে র‍্যাব-১০ গ্রেপ্তার করেছে শুনেছি। তবে আসামিদের এখনও আমরা হাতে পাইনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Design & Developed BY ThemesBazar.Com