বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে গ্রাম্য চিকিৎসক নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  যশোরের শার্শা উপজেলায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার  রাত পৌনে ১০টার দিকে উপজেলার বারপোতা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত ডাক্তার আল আমিন নাভারণ এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দিতেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় তিনি নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন। পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে আল আমিনকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আলামত সংগ্রহ শুরু করে।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হাসান জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। থানার দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা বিষয়টি দেখছেন। তবে, তিনি জানতে পেরেছেন নামাজ পড়ে ফেরার পথে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর নির্দেশনা

» বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

» রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

» ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

» ৩৯ পাউন্ডের কেক কেটে পশ্চিমবঙ্গে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন

» সায়েদাবাদ ছিনতাইয়ের অভিযোগে ৬জন গ্রেফতার

» প্রতারণা করে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক

» জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী

» তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

» চীনের মানবসদৃশ রোবট জাপান ‘দখল’ করছে?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে গ্রাম্য চিকিৎসক নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  যশোরের শার্শা উপজেলায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার  রাত পৌনে ১০টার দিকে উপজেলার বারপোতা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত ডাক্তার আল আমিন নাভারণ এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দিতেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় তিনি নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন। পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে আল আমিনকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আলামত সংগ্রহ শুরু করে।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হাসান জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। থানার দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা বিষয়টি দেখছেন। তবে, তিনি জানতে পেরেছেন নামাজ পড়ে ফেরার পথে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com