ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ব্রাজিলের নারী ফুটবল অঙ্গনে আলোচিত নাম ক্যাথলিন সুজা নতুন এক ব্যক্তিগত সিদ্ধান্তে আবারও খবরের শিরোনামে। সৌদি ক্লাব আল নাসর এর অধিনায়ক সুজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মঙ্গলবার ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে।

ক্লাব কর্তৃপক্ষ জানায়, সুজা সম্প্রতি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং পরে মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করেন। ক্লাবের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওমরাহ পালনের ভিডিও ও ছবি প্রকাশ করা হয়, যেখানে তাকে নীরব ধ্যান ও গভীর আবেগে মগ্ন দেখা যায়।

এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ক্লাবটি জানায়, “আমরা আমাদের খেলোয়াড় ক্যাথলিন সুজার জীবনের একটি বিশেষ মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। মহান আল্লাহ যেন তাঁকে দৃঢ়তা ও অন্তরের শান্তি দান করেন।”

ভিডিওটি প্রকাশের পর ভক্ত-সমর্থকরা তাকে অভিনন্দন জানান। অনেকেই তার এই আধ্যাত্মিক যাত্রাকে সাহসী ও অনুপ্রেরণামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

ফুটসাল দিয়ে ক্যারিয়ার শুরু করা ক্যাথলিন সুজা যুক্তরাষ্ট্রে কলেজ ফুটবলে নিজের দক্ষতার পরিচয় দেন। পরে যুক্তরাষ্ট্রের মনরো কলেজ, লুইসভিলে কারডিনালস ও ইউসিএফ নাইটস -এ কলেজ ফুটবল খেলেন। পেশাদার পর্যায়ে তিনি ফ্রান্সের জিরুনডিন্স ডে বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের রিয়াল মাদ্রিদে খেলেছেন। ২০২৪ সালে তিনি আল নাসরে যোগ দেন।

২০১৮ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেকের পর দ্রুতই নিজেকে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেন সুজা। ২০১৯ সালের ফিফা নারী বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে শেষ ষোলো ম্যাচে তিনি ছিলেন দলের অন্যতম কনিষ্ঠ খেলোয়াড়দের একজন এবং পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংকট মোকাবিলায় বিদ্যুৎ মন্ত্রীকে আরো তৎপর হতে হবে : রিজভী

» সংসদ ভবন থেকেই লোডশেডিং শুরু করার প্রস্তাব দিলেন বিরোধীদলীয় নেতা

» বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী

» গণভোটের রায় বাস্তবায়নে শুক্রবারের গণসমাবেশকে গণআন্দোলনে পরিণত করতে হবে: মামুনুল হক

» ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

» মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগে বাবা আটক

» শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ জয় বাংলাদেশের

» অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা

» জরিপ: ক্ষেপণাস্ত্র, ইউরেনিয়াম ও হরমুজের নিয়ন্ত্রণ ছাড়তে নারাজ ইরানিরা

» হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে : স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ব্রাজিলের নারী ফুটবল অঙ্গনে আলোচিত নাম ক্যাথলিন সুজা নতুন এক ব্যক্তিগত সিদ্ধান্তে আবারও খবরের শিরোনামে। সৌদি ক্লাব আল নাসর এর অধিনায়ক সুজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মঙ্গলবার ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে।

ক্লাব কর্তৃপক্ষ জানায়, সুজা সম্প্রতি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং পরে মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করেন। ক্লাবের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওমরাহ পালনের ভিডিও ও ছবি প্রকাশ করা হয়, যেখানে তাকে নীরব ধ্যান ও গভীর আবেগে মগ্ন দেখা যায়।

এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ক্লাবটি জানায়, “আমরা আমাদের খেলোয়াড় ক্যাথলিন সুজার জীবনের একটি বিশেষ মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। মহান আল্লাহ যেন তাঁকে দৃঢ়তা ও অন্তরের শান্তি দান করেন।”

ভিডিওটি প্রকাশের পর ভক্ত-সমর্থকরা তাকে অভিনন্দন জানান। অনেকেই তার এই আধ্যাত্মিক যাত্রাকে সাহসী ও অনুপ্রেরণামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

ফুটসাল দিয়ে ক্যারিয়ার শুরু করা ক্যাথলিন সুজা যুক্তরাষ্ট্রে কলেজ ফুটবলে নিজের দক্ষতার পরিচয় দেন। পরে যুক্তরাষ্ট্রের মনরো কলেজ, লুইসভিলে কারডিনালস ও ইউসিএফ নাইটস -এ কলেজ ফুটবল খেলেন। পেশাদার পর্যায়ে তিনি ফ্রান্সের জিরুনডিন্স ডে বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের রিয়াল মাদ্রিদে খেলেছেন। ২০২৪ সালে তিনি আল নাসরে যোগ দেন।

২০১৮ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেকের পর দ্রুতই নিজেকে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেন সুজা। ২০১৯ সালের ফিফা নারী বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে শেষ ষোলো ম্যাচে তিনি ছিলেন দলের অন্যতম কনিষ্ঠ খেলোয়াড়দের একজন এবং পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com