কানাডার ক্যালগেরিতে প্রচণ্ড শীত-তুষারপাতে বিপর্যস্ত জনজীবন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রচণ্ড শীতে কাঁপছে গোটা ক্যালগেরি ও আলবার্টার আশেপাশের শহর। ঠান্ডা আর তুষারে জমে যাচ্ছে মানুষ। গত সোমবার থেকে শুরু হওয়া প্রচণ্ড ঠান্ডা একটানা চলছে মাইনাস ২৩ থেকে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই তীব্র ঠাণ্ডা কয়েকদিন থাকবে বলেও আবহাওয়া অফিস জানায়।

ক্যালগেরি পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তা পিচ্ছিল ও প্রচণ্ড ঠান্ডায় বেশ কয়েক স্থানে দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে গুরুতর অবস্থায় কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে বিলম্বিত হচ্ছে বিমানের নির্ধারিত ফ্লাইট। ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। কোনো কোনো ক্ষেত্রে এই বিলম্বের সময় ছিল ৪ থেকে ৬ ঘণ্টা। আবহাওয়ার কারণে অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। কানাডার দুই প্রধান এয়ারলাইনস এয়ার কানাডা এবং ওয়েস্টজেট সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে ক্যালগেরি শহর ঘন বরফের আস্তরণে ছেয়ে গেছে সড়ক। পিচ্ছিল সড়কে ঘটছে দুর্ঘটনা। সড়কের যানবাহন গুলো খুব ধীর গতিতে চলছে। ভয়াবহ ঠান্ডা আর বরফাচ্ছন্ন পরিস্থিতিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

এদিকে তুষারের প্রকোপে ক্যালগেরির গণপরিবহন বাস চলাচলে ব্যাঘাত ঘটেছে। নির্ধারিত সময়ের মধ্যে আসতে না পারায় অনেক স্থানেই যাত্রীদের দীর্ঘখন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। জরুরি প্রয়োজনে ছাড়া অনেকেই ঘর থেকে বাইরে বের হচ্ছে না।

সিটি অফ ক্যালগেরি এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বিশেষ বুলেটিনে সতর্কতার মাধ্যমে সবাইকে চলাচলের নির্দেশ দিচ্ছে।  সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

» এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

» জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

» ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

» স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

» মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

» মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন

» রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

» সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

» ‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কানাডার ক্যালগেরিতে প্রচণ্ড শীত-তুষারপাতে বিপর্যস্ত জনজীবন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রচণ্ড শীতে কাঁপছে গোটা ক্যালগেরি ও আলবার্টার আশেপাশের শহর। ঠান্ডা আর তুষারে জমে যাচ্ছে মানুষ। গত সোমবার থেকে শুরু হওয়া প্রচণ্ড ঠান্ডা একটানা চলছে মাইনাস ২৩ থেকে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই তীব্র ঠাণ্ডা কয়েকদিন থাকবে বলেও আবহাওয়া অফিস জানায়।

ক্যালগেরি পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তা পিচ্ছিল ও প্রচণ্ড ঠান্ডায় বেশ কয়েক স্থানে দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে গুরুতর অবস্থায় কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে বিলম্বিত হচ্ছে বিমানের নির্ধারিত ফ্লাইট। ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। কোনো কোনো ক্ষেত্রে এই বিলম্বের সময় ছিল ৪ থেকে ৬ ঘণ্টা। আবহাওয়ার কারণে অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। কানাডার দুই প্রধান এয়ারলাইনস এয়ার কানাডা এবং ওয়েস্টজেট সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে ক্যালগেরি শহর ঘন বরফের আস্তরণে ছেয়ে গেছে সড়ক। পিচ্ছিল সড়কে ঘটছে দুর্ঘটনা। সড়কের যানবাহন গুলো খুব ধীর গতিতে চলছে। ভয়াবহ ঠান্ডা আর বরফাচ্ছন্ন পরিস্থিতিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

এদিকে তুষারের প্রকোপে ক্যালগেরির গণপরিবহন বাস চলাচলে ব্যাঘাত ঘটেছে। নির্ধারিত সময়ের মধ্যে আসতে না পারায় অনেক স্থানেই যাত্রীদের দীর্ঘখন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। জরুরি প্রয়োজনে ছাড়া অনেকেই ঘর থেকে বাইরে বের হচ্ছে না।

সিটি অফ ক্যালগেরি এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বিশেষ বুলেটিনে সতর্কতার মাধ্যমে সবাইকে চলাচলের নির্দেশ দিচ্ছে।  সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com