বিতর্কে জড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :বলিউড থেকে হলিউড নিজের মেধা আর পরিশ্রমে বিশ্বমঞ্চে ভারতের জয়গান গেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার বিদেশের মাটিতে দেশপ্রেম বা সাফল্যের জন্য নয়, বরং ভারতের ‘ভুল মানচিত্র’ ইস্যুতে তুমুল বিতর্কের মুখে পড়েছেন এই গ্লোবাল আইকন।সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন প্রিয়াঙ্কা। সেখানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। কিন্তু আলোচনার মাঝেই দর্শকদের নজর কাড়ে তার পেছনে থাকা ভারতের একটি মানচিত্র। আর তাতেই বাধে বিপত্তি।

নেটিজেনদের দাবি, ওই মানচিত্রে ভারতের সীমানা সঠিকভাবে দেখানো হয়নি বিশেষ করে জম্মু-কাশ্মীরের বিতর্কিত অংশটি যেভাবে উপস্থাপিত হয়েছে, তা ভারতের সরকারি মানচিত্রের সঙ্গে সাংঘর্ষিক।

এই দৃশ্য প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় তাকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। একজন ভারতীয় হয়েও প্রিয়াঙ্কা কীভাবে এমন ভুল মানচিত্রের সামনে বসে সাক্ষাৎকার দিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। নেটিজেনদের একটি বড় অংশ তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইলেও কেউ কেউ প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, প্রিয়াঙ্কা সেখানে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন, মানচিত্র সংশোধন করা তার কাজ নয়। বিষয়টি হয়তো তার অলক্ষ্যেই থেকে গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিতর্কে জড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :বলিউড থেকে হলিউড নিজের মেধা আর পরিশ্রমে বিশ্বমঞ্চে ভারতের জয়গান গেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার বিদেশের মাটিতে দেশপ্রেম বা সাফল্যের জন্য নয়, বরং ভারতের ‘ভুল মানচিত্র’ ইস্যুতে তুমুল বিতর্কের মুখে পড়েছেন এই গ্লোবাল আইকন।সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন প্রিয়াঙ্কা। সেখানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। কিন্তু আলোচনার মাঝেই দর্শকদের নজর কাড়ে তার পেছনে থাকা ভারতের একটি মানচিত্র। আর তাতেই বাধে বিপত্তি।

নেটিজেনদের দাবি, ওই মানচিত্রে ভারতের সীমানা সঠিকভাবে দেখানো হয়নি বিশেষ করে জম্মু-কাশ্মীরের বিতর্কিত অংশটি যেভাবে উপস্থাপিত হয়েছে, তা ভারতের সরকারি মানচিত্রের সঙ্গে সাংঘর্ষিক।

এই দৃশ্য প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় তাকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। একজন ভারতীয় হয়েও প্রিয়াঙ্কা কীভাবে এমন ভুল মানচিত্রের সামনে বসে সাক্ষাৎকার দিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। নেটিজেনদের একটি বড় অংশ তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইলেও কেউ কেউ প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, প্রিয়াঙ্কা সেখানে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন, মানচিত্র সংশোধন করা তার কাজ নয়। বিষয়টি হয়তো তার অলক্ষ্যেই থেকে গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com