সড়ক পরিবহন আইনে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরে সড়ক পরিবহন আইনে দায়ের করা একটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

গ্রেফতার মো. বেলাল (৩৪) তিনি নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকার আজিজিয়া মাদরাসা সড়কের বাসিন্দা।

সোমবার (৮ জুন) র‍্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কোতোয়ালি থানায় দায়ের করা সড়ক পরিবহন আইনের একটি হত্যা মামলার পলাতক আসামি মো. বেলাল নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে বায়েজিদ বোস্তামী থানার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে অভিযান চালিয়ে বেলালকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানিয়েছে, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৫, ৯৮ ও ১০৫ ধারায় বেলারের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতারের পর বেলালকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সড়ক পরিবহন আইনে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরে সড়ক পরিবহন আইনে দায়ের করা একটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

গ্রেফতার মো. বেলাল (৩৪) তিনি নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকার আজিজিয়া মাদরাসা সড়কের বাসিন্দা।

সোমবার (৮ জুন) র‍্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কোতোয়ালি থানায় দায়ের করা সড়ক পরিবহন আইনের একটি হত্যা মামলার পলাতক আসামি মো. বেলাল নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে বায়েজিদ বোস্তামী থানার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে অভিযান চালিয়ে বেলালকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানিয়েছে, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৫, ৯৮ ও ১০৫ ধারায় বেলারের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতারের পর বেলালকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com