অস্ট্রেলিয়া ডে-তে কমিউনিটি অবদানের স্বীকৃতি পেলেন নাইম আবদুল্লাহ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  অস্ট্রেলিয়া ডে উপলক্ষে সিডনির ক্যাম্পবেলটাউন অঞ্চলে সমাজসেবায় নিবেদিত ব্যক্তি ও সংগঠনগুলোর অবদানের স্বীকৃতি দিয়েছে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল। গত ২৬ জানুয়ারি আয়োজিত ‘অস্ট্রেলিয়া ডে অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ‘সিটিজেন অব দ্য ইয়ার’সহ বিভিন্ন সম্মাননা প্রদান করা হয়।

মূল অনুষ্ঠানটিতে উপস্থিত থাকতে না পারায় আজ বুধবার সকাল ১০টায় ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডার্সি লাউন্ড তাঁর হাতে ‘সার্টিফিকেট অব নমিনেশন’ তুলে দেন। ক্যাম্পবেলটাউন সিভিক সেন্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ পতাকা উত্তোলন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় মেয়র বলেন, ক্যাম্পবেলটাউন তার শক্তিশালী কমিউনিটি স্পিরিটের জন্য পরিচিত এবং প্রবাসী বাংলাদেশিরা এ গৌরবের গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের সক্রিয় অংশগ্রহণ ও ইতিবাচক অবদান শহরকে আরও সমৃদ্ধ করেছে।

এ বছর ‘সিটিজেন অব দ্য ইয়ার’ মনোনীতদের তালিকায় স্থান পান প্রবাসী সাংবাদিক নাইম আবদুল্লাহ। দীর্ঘদিন ধরে বাংলা ও মাল্টিকালচারাল সংবাদ প্রতিবেদক হিসেবে তিনি বাংলাদেশি-অস্ট্রেলিয়ানসহ বৃহত্তর বহু-সাংস্কৃতিক কমিউনিটিকে সঠিক, নির্ভরযোগ্য ও অর্থবহ তথ্য দিয়ে সচেতন ও সংযুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। কমিউনিটি-ভিত্তিক সংবাদ পরিবেশন, সামাজিক উদ্যোগ প্রচার এবং প্রবাসীদের সাফল্য তুলে ধরার ক্ষেত্রে তাঁর ধারাবাহিক অবদান বিশেষভাবে প্রশংসিত হয়।

চলতি বছর ‘সিটিজেন অব দ্য ইয়ার’ হিসেবে মনোনীত হন মরিন লেমালু। পাশাপাশি মনোনীতদের তালিকায় আরও যেসব প্রবাসী বাংলাদেশি রয়েছেন তারা হলেন, মাহফুজুল হক চৌধুরী খসরু, আরফিনা মিতা, মিলি ইসলাম, সৈয়দ তানভীর আলম, কামাল পাশা ও জুই সেন পাল।

কমিউনিটিতে দীর্ঘদিনের নিষ্ঠা ও ইতিবাচক ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

» এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

» জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

» ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

» স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

» মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

» মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন

» রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

» সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

» ‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অস্ট্রেলিয়া ডে-তে কমিউনিটি অবদানের স্বীকৃতি পেলেন নাইম আবদুল্লাহ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  অস্ট্রেলিয়া ডে উপলক্ষে সিডনির ক্যাম্পবেলটাউন অঞ্চলে সমাজসেবায় নিবেদিত ব্যক্তি ও সংগঠনগুলোর অবদানের স্বীকৃতি দিয়েছে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল। গত ২৬ জানুয়ারি আয়োজিত ‘অস্ট্রেলিয়া ডে অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ‘সিটিজেন অব দ্য ইয়ার’সহ বিভিন্ন সম্মাননা প্রদান করা হয়।

মূল অনুষ্ঠানটিতে উপস্থিত থাকতে না পারায় আজ বুধবার সকাল ১০টায় ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডার্সি লাউন্ড তাঁর হাতে ‘সার্টিফিকেট অব নমিনেশন’ তুলে দেন। ক্যাম্পবেলটাউন সিভিক সেন্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ পতাকা উত্তোলন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় মেয়র বলেন, ক্যাম্পবেলটাউন তার শক্তিশালী কমিউনিটি স্পিরিটের জন্য পরিচিত এবং প্রবাসী বাংলাদেশিরা এ গৌরবের গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের সক্রিয় অংশগ্রহণ ও ইতিবাচক অবদান শহরকে আরও সমৃদ্ধ করেছে।

এ বছর ‘সিটিজেন অব দ্য ইয়ার’ মনোনীতদের তালিকায় স্থান পান প্রবাসী সাংবাদিক নাইম আবদুল্লাহ। দীর্ঘদিন ধরে বাংলা ও মাল্টিকালচারাল সংবাদ প্রতিবেদক হিসেবে তিনি বাংলাদেশি-অস্ট্রেলিয়ানসহ বৃহত্তর বহু-সাংস্কৃতিক কমিউনিটিকে সঠিক, নির্ভরযোগ্য ও অর্থবহ তথ্য দিয়ে সচেতন ও সংযুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। কমিউনিটি-ভিত্তিক সংবাদ পরিবেশন, সামাজিক উদ্যোগ প্রচার এবং প্রবাসীদের সাফল্য তুলে ধরার ক্ষেত্রে তাঁর ধারাবাহিক অবদান বিশেষভাবে প্রশংসিত হয়।

চলতি বছর ‘সিটিজেন অব দ্য ইয়ার’ হিসেবে মনোনীত হন মরিন লেমালু। পাশাপাশি মনোনীতদের তালিকায় আরও যেসব প্রবাসী বাংলাদেশি রয়েছেন তারা হলেন, মাহফুজুল হক চৌধুরী খসরু, আরফিনা মিতা, মিলি ইসলাম, সৈয়দ তানভীর আলম, কামাল পাশা ও জুই সেন পাল।

কমিউনিটিতে দীর্ঘদিনের নিষ্ঠা ও ইতিবাচক ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com