সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন কানাডার যুবরাজ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিশ্ব ক্রিকেটে নতুন অধ্যায় রচনা করলেন কানাডার তরুণ ব্যাটার যুবরাজ সামরা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডবুকে জায়গা করে নিলেন ১৯ বছর বয়সী এই ডানহাতি।

চেন্নাইয়ের ম্যাচে সামরার ব্যাট থেকে আসে ৬৫ বলে ১১০ রানের দুর্দান্ত ইনিংস। ঝোড়ো এই শতকে ছিল ১১টি চার ও ৬টি ছক্কা। মাত্র ৫৮ বলেই তিনি স্পর্শ করেন তিন অঙ্কের মাইলফলক, যা তাকে এনে দেয় একাধিক অনন্য কীর্তি।

টি-টোয়েন্টি ও ওয়ানডে-দুই ফরম্যাট মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে সামরাই এখন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি তৃতীয় সর্বকনিষ্ঠ শতকহন্তা হলেও, পূর্ণ সদস্য দেশের বিপক্ষে শতক হাঁকানো সবচেয়ে কম বয়সী ব্যাটার হিসেবে গড়েছেন বিশেষ নজির। একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোনো সহযোগী (অ্যাসোসিয়েট) দেশের ব্যাটারের প্রথম সেঞ্চুরির মালিকও তিনি।

ইনিংসের শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন সামরা। ষষ্ঠ ওভারে জেমস নিশামের ওপর চড়াও হয়ে টানা তিনটি বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের গতি পাল্টে দেন। পরে ডিপ কভারের ওপর দিয়ে বিশাল ছক্কায় পূর্ণ করেন শতক।

তার ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৩ রান তোলে কানাডা। গ্রুপের তলানিতে থাকা কানাডার জন্য এটি ছিল বাঁচা-মরার লড়াই। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে এই ইনিংস দলকে দিয়েছে বড় প্রেরণা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন কানাডার যুবরাজ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিশ্ব ক্রিকেটে নতুন অধ্যায় রচনা করলেন কানাডার তরুণ ব্যাটার যুবরাজ সামরা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডবুকে জায়গা করে নিলেন ১৯ বছর বয়সী এই ডানহাতি।

চেন্নাইয়ের ম্যাচে সামরার ব্যাট থেকে আসে ৬৫ বলে ১১০ রানের দুর্দান্ত ইনিংস। ঝোড়ো এই শতকে ছিল ১১টি চার ও ৬টি ছক্কা। মাত্র ৫৮ বলেই তিনি স্পর্শ করেন তিন অঙ্কের মাইলফলক, যা তাকে এনে দেয় একাধিক অনন্য কীর্তি।

টি-টোয়েন্টি ও ওয়ানডে-দুই ফরম্যাট মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে সামরাই এখন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি তৃতীয় সর্বকনিষ্ঠ শতকহন্তা হলেও, পূর্ণ সদস্য দেশের বিপক্ষে শতক হাঁকানো সবচেয়ে কম বয়সী ব্যাটার হিসেবে গড়েছেন বিশেষ নজির। একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোনো সহযোগী (অ্যাসোসিয়েট) দেশের ব্যাটারের প্রথম সেঞ্চুরির মালিকও তিনি।

ইনিংসের শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন সামরা। ষষ্ঠ ওভারে জেমস নিশামের ওপর চড়াও হয়ে টানা তিনটি বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের গতি পাল্টে দেন। পরে ডিপ কভারের ওপর দিয়ে বিশাল ছক্কায় পূর্ণ করেন শতক।

তার ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৩ রান তোলে কানাডা। গ্রুপের তলানিতে থাকা কানাডার জন্য এটি ছিল বাঁচা-মরার লড়াই। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে এই ইনিংস দলকে দিয়েছে বড় প্রেরণা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com