কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দুই দিনব্যাপী বইমেলা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কানাডার সাস্কাচুয়ানে দুই দিনব্যাপী বইমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বই মেলায় সাস্কাটুনসহ কানাডার বিভিন্ন শহরের লেখকদের বাংলা ভাষায় লেখা বই ছিল মেলায়।

বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ান এবং কালচার কানেকট টিভির আয়োজনে স্থানীয় কনফেডারেশন ইন হোটেলে ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠানে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্থানীয় শিল্পীদের নাচ এবং গান।

প্রথম দিনে বাংলাদেশ এবং কানাডার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানে শুরু হয়। অনুষ্ঠানে বিকাশের সভাপতি আরিফুর রহমানের বক্তব্যের পর বক্তব্য রাখেন সাস্কাটুনের মেয়র সিনথিয়া ব্লক, এমপি ব্র্যাড রেডেকপ, এমএলএ ডন ম্যাকবেইন, কাউন্সিলর রবার্ট পিয়ার্স এবং কাউন্সিলর সেনোস টিমন।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ আকর্ষণ ছিল হিমাদ্রি রায়ের আবৃত্তি, তাঁকে মিউজিকে সহায়তা করেন বিখ্যাত মিউজিশিয়ান রুপতনু শর্মা।

আয়োজকরা জানান, একুশের শহীদ মিনার জাতীয় ঐক্য এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক, অহংকারে জায়গা বাঙালি জাতীয়তাবাদের চেতনা।

তাঁরা বলেন, শুধু আনুষ্ঠানিকতা নয়, মাতৃভাষার প্রতি প্রকৃত ভালোবাসা জাগিয়ে প্রাত্যহিক জীবনে নতুন প্রজন্মের মধ্যে এর প্রয়োগ ঘটাতে হবে তবেই শহীদদের আত্মা শান্তি পাবে।

সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

» এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

» জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

» ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

» স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

» মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

» মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন

» রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

» সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

» ‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দুই দিনব্যাপী বইমেলা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কানাডার সাস্কাচুয়ানে দুই দিনব্যাপী বইমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বই মেলায় সাস্কাটুনসহ কানাডার বিভিন্ন শহরের লেখকদের বাংলা ভাষায় লেখা বই ছিল মেলায়।

বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ান এবং কালচার কানেকট টিভির আয়োজনে স্থানীয় কনফেডারেশন ইন হোটেলে ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠানে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্থানীয় শিল্পীদের নাচ এবং গান।

প্রথম দিনে বাংলাদেশ এবং কানাডার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানে শুরু হয়। অনুষ্ঠানে বিকাশের সভাপতি আরিফুর রহমানের বক্তব্যের পর বক্তব্য রাখেন সাস্কাটুনের মেয়র সিনথিয়া ব্লক, এমপি ব্র্যাড রেডেকপ, এমএলএ ডন ম্যাকবেইন, কাউন্সিলর রবার্ট পিয়ার্স এবং কাউন্সিলর সেনোস টিমন।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ আকর্ষণ ছিল হিমাদ্রি রায়ের আবৃত্তি, তাঁকে মিউজিকে সহায়তা করেন বিখ্যাত মিউজিশিয়ান রুপতনু শর্মা।

আয়োজকরা জানান, একুশের শহীদ মিনার জাতীয় ঐক্য এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক, অহংকারে জায়গা বাঙালি জাতীয়তাবাদের চেতনা।

তাঁরা বলেন, শুধু আনুষ্ঠানিকতা নয়, মাতৃভাষার প্রতি প্রকৃত ভালোবাসা জাগিয়ে প্রাত্যহিক জীবনে নতুন প্রজন্মের মধ্যে এর প্রয়োগ ঘটাতে হবে তবেই শহীদদের আত্মা শান্তি পাবে।

সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com