নতুন প্রাণের কলরবে কানাডায় বসন্ত উৎসব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফেব্রুয়ারি মানেই বসন্ত, ফেব্রুয়ারি মানেই বাতাসে আবেগ আর ভালোবাসার টান। মনের কোণে জমে থাকা ভালোবাসার কথা প্রিয় মানুষকে জানানোর সময়। ব্যস্ততাময় প্রবাস জীবনে ভালোবাসার মানুষকে মনের কথাটা বলা যতটা রোমাঞ্চকর, ততটাই স্নায়ুচাপের বিষয়। প্রবাস জীবনে প্রিয় মানুষের সান্নিধ্য পাওয়া কখনও কখনও কল্পনাও।

বরফাচ্ছন্ন কানাডা বছরের এই সময়টাতে প্রকৃতি ভিন্ন অবয়বে নতুন চেহারায় জেগে উঠলেও প্রকৃতিতে বিরাজ করে মিলন আর বিরহের চাঞ্চল্য আর অস্থিরতার আমেজ। চারদিকে গাছগাছালিগুলো নতুন অবয়বে রূপ বদলায়।

বহু সম্প্রদায়ের দেশ কানাডায় দিনটি গতানুগতিক মনে হলেও প্রবাসী বাঙালিদের কাছে ছিল সম্পূর্ণ আলাদা, আবেগ-অনুভূতি-উচ্ছ্বাসে ভরে ওঠা মাধুর্যমণ্ডিত দিন, যেন নিজেকে ভালোবাসায় সমর্পিত ও উদ্ভাসিত করা।

কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে দিনটিতে প্রবাসী বাঙালিরা সুরে ও বাণীর মালায় ছুঁয়েছিলেন একে অপরের। প্রবাসের মাটিতে ফিরে যায় সোনালি অতীতের ফেলে আসা সেই স্মৃতিতে।

বাঙালির জাতিসত্তার প্রকৃত পরিচয় ও বাঙালিয়ানাকে প্রজন্ম থেকে প্রজন্মাতরে ধরে রাখতে এবং আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে সেতুবন্ধন তৈরি করতেই বসন্তের আয়োজন।

বরফ আচ্ছন্ন কানাডায় ফুল ফুটুক আর নাই ফুটুক- গাঁদা, মালতী, চন্দ্রমল্লিকা, শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়ার দেখা না মিললেও প্রবাসীদের শ্রদ্ধা ভালোবাসা আর সহমর্মিতায় বিপুল তরঙ্গে আন্দোলিত হয়ে ওঠে বাঙালি মন।

সব কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে আসে বসন্ত। কোকিলের কুহুতান, দক্ষিণা হাওয়া, ঝরা পাতার শুকনো নূপুরের নিক্বণ, প্রকৃতির মিলন- সবই এ বসন্তে। বসন্ত মানেই পূর্ণতা, বসন্ত মানেই নতুন প্রাণের কলরব।

সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ব্রাজিল সমর্থক হলেই অর্ধেক ফি-তে দেবেন আইনি সহায়তা

» আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

» জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

» এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

» এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

» বন ধ্বংসকারী এখন পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ

» রক্তাক্ত ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

» বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে : আসিফ মাহমুদ

» তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

» বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নতুন প্রাণের কলরবে কানাডায় বসন্ত উৎসব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফেব্রুয়ারি মানেই বসন্ত, ফেব্রুয়ারি মানেই বাতাসে আবেগ আর ভালোবাসার টান। মনের কোণে জমে থাকা ভালোবাসার কথা প্রিয় মানুষকে জানানোর সময়। ব্যস্ততাময় প্রবাস জীবনে ভালোবাসার মানুষকে মনের কথাটা বলা যতটা রোমাঞ্চকর, ততটাই স্নায়ুচাপের বিষয়। প্রবাস জীবনে প্রিয় মানুষের সান্নিধ্য পাওয়া কখনও কখনও কল্পনাও।

বরফাচ্ছন্ন কানাডা বছরের এই সময়টাতে প্রকৃতি ভিন্ন অবয়বে নতুন চেহারায় জেগে উঠলেও প্রকৃতিতে বিরাজ করে মিলন আর বিরহের চাঞ্চল্য আর অস্থিরতার আমেজ। চারদিকে গাছগাছালিগুলো নতুন অবয়বে রূপ বদলায়।

বহু সম্প্রদায়ের দেশ কানাডায় দিনটি গতানুগতিক মনে হলেও প্রবাসী বাঙালিদের কাছে ছিল সম্পূর্ণ আলাদা, আবেগ-অনুভূতি-উচ্ছ্বাসে ভরে ওঠা মাধুর্যমণ্ডিত দিন, যেন নিজেকে ভালোবাসায় সমর্পিত ও উদ্ভাসিত করা।

কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে দিনটিতে প্রবাসী বাঙালিরা সুরে ও বাণীর মালায় ছুঁয়েছিলেন একে অপরের। প্রবাসের মাটিতে ফিরে যায় সোনালি অতীতের ফেলে আসা সেই স্মৃতিতে।

বাঙালির জাতিসত্তার প্রকৃত পরিচয় ও বাঙালিয়ানাকে প্রজন্ম থেকে প্রজন্মাতরে ধরে রাখতে এবং আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে সেতুবন্ধন তৈরি করতেই বসন্তের আয়োজন।

বরফ আচ্ছন্ন কানাডায় ফুল ফুটুক আর নাই ফুটুক- গাঁদা, মালতী, চন্দ্রমল্লিকা, শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়ার দেখা না মিললেও প্রবাসীদের শ্রদ্ধা ভালোবাসা আর সহমর্মিতায় বিপুল তরঙ্গে আন্দোলিত হয়ে ওঠে বাঙালি মন।

সব কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে আসে বসন্ত। কোকিলের কুহুতান, দক্ষিণা হাওয়া, ঝরা পাতার শুকনো নূপুরের নিক্বণ, প্রকৃতির মিলন- সবই এ বসন্তে। বসন্ত মানেই পূর্ণতা, বসন্ত মানেই নতুন প্রাণের কলরব।

সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com