কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান সীমান্তে গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান রাইসুল ইসলাম সীমান্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

শনিবার  রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ২ নম্বর ওয়ার্ড হতে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক।

গ্রেফতার রাইসুল ইসলাম সীমান্ত সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিকের বড় ছেলে। তার বিরুদ্ধে দেড় ডজনের বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রেফতার কিশোর গ্যাংয়ের এই প্রধানকে মৌচাক এলাকায় দেখতে পেয়ে স্থানীয়রা আটকে বেধড়ক মারধর করে। পরবর্তীতে পুলিশেকে অবগত করে তাদের কাছে সোপর্দ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল বারিক জানান, সীমান্তকে জনতা ধরে আমাদের নিকট হস্তান্তর করেছে। প্রাথমিক অবস্থায় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টাসহ রুজু থাকা ১৮টি মামলার তথ্য পেয়েছি। আরও কোনো মামলা রয়েছে কিনা সেটির লিস্ট দেখা হচ্ছে।

প্রসঙ্গত, এই কিশোর গ্যাংয়ের প্রধান বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের আশ্রয়-প্রশ্রয়ে সিদ্ধিরগঞ্জজুড়ে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

» একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু

» বড়াইগ্রামে প্রয়াত ত্যাগী নেতার কবর জিয়ারত করে সম্মান জানালেন স্থানীয় বিএনপি

» ঢাকার মনিপুরী পাড়ায় ব্র্যাক ব্যাংকের উপশাখা চালু

» আধুনিক সভ্যতায় গণমাধ্যম ছাড়া চলতে পারেনা: বরিশাল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন

» নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে গাড়ি

» রোজায় ট্রাকসেলের মাধ্যমে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

» যুবদল নেতার দোকান ভাঙচুরের অভিযোগ, জামায়াতের দুই নেতা গ্রেফতার

» গাইবান্ধায় কারাবন্দি আওয়ামী লীগের সভাপতি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

» রামপুরায় গুলি ও হত্যা: হাবিবসহ ৫ আসামির রায় ৪ মার্চ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান সীমান্তে গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান রাইসুল ইসলাম সীমান্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

শনিবার  রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ২ নম্বর ওয়ার্ড হতে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক।

গ্রেফতার রাইসুল ইসলাম সীমান্ত সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিকের বড় ছেলে। তার বিরুদ্ধে দেড় ডজনের বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রেফতার কিশোর গ্যাংয়ের এই প্রধানকে মৌচাক এলাকায় দেখতে পেয়ে স্থানীয়রা আটকে বেধড়ক মারধর করে। পরবর্তীতে পুলিশেকে অবগত করে তাদের কাছে সোপর্দ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল বারিক জানান, সীমান্তকে জনতা ধরে আমাদের নিকট হস্তান্তর করেছে। প্রাথমিক অবস্থায় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টাসহ রুজু থাকা ১৮টি মামলার তথ্য পেয়েছি। আরও কোনো মামলা রয়েছে কিনা সেটির লিস্ট দেখা হচ্ছে।

প্রসঙ্গত, এই কিশোর গ্যাংয়ের প্রধান বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের আশ্রয়-প্রশ্রয়ে সিদ্ধিরগঞ্জজুড়ে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com