মুদি দোকানের সামনে থেকে ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নওগাঁর বদলগাছীতে এক ব্যবসায়ীর মুদি দোকানের সামনে থেকে ৬টি ককটেল এবং পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ সকালে উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামে সম্পদের মুদি দোকানের সামনে থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে দুপুর ১২টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বদলগাছী-আক্কেলপুর আঞ্চলিক সড়কের ঝাড়ঘগিয়া এলাকায় সড়কের পাশে মুদি দোকানের সামনে একটি সাদা বস্তা পড়ে থাকতে দেখে টহলরত র‌্যাব সদস্যরা। পরে র‌্যাব, সেনাবাহিনী এবং পুলিশ সেই বস্তা থেকে ৬টি ককটেল এবং ৪টি কাঁচের বোতল থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিট সদস্যরা ককটেলগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে বিশেষ কৌশলে নিষ্ক্রিয় করেন।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, অভিযান চালিয়ে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। এগুলো সক্রিয় অবস্থায় ছিল। দ্রুত নিষ্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এসব ককটেল কি কারণে সেখানে রাখা হয়েছিল তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরামের পিকনিক অনুষ্ঠিত

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

» ৫০ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক ঘটনা ভিন্নখাতে নেওয়ার চক্রান্ত চলছে : মাহবুব জুবায়ের

» দেশিয় অস্ত্রসহ আটক ১

» প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

» কেউ কেউ অপতথ্য ছড়াচ্ছে : জামায়াত আমির

» মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ ভোটকেন্দ্রে ভোট দেবেন মামুনুল হক

» নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

» ৪টি ম্যাগজিনসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার

» সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল দেশীয় অস্ত্রসহ আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মুদি দোকানের সামনে থেকে ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নওগাঁর বদলগাছীতে এক ব্যবসায়ীর মুদি দোকানের সামনে থেকে ৬টি ককটেল এবং পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ সকালে উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামে সম্পদের মুদি দোকানের সামনে থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে দুপুর ১২টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বদলগাছী-আক্কেলপুর আঞ্চলিক সড়কের ঝাড়ঘগিয়া এলাকায় সড়কের পাশে মুদি দোকানের সামনে একটি সাদা বস্তা পড়ে থাকতে দেখে টহলরত র‌্যাব সদস্যরা। পরে র‌্যাব, সেনাবাহিনী এবং পুলিশ সেই বস্তা থেকে ৬টি ককটেল এবং ৪টি কাঁচের বোতল থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিট সদস্যরা ককটেলগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে বিশেষ কৌশলে নিষ্ক্রিয় করেন।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, অভিযান চালিয়ে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। এগুলো সক্রিয় অবস্থায় ছিল। দ্রুত নিষ্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এসব ককটেল কি কারণে সেখানে রাখা হয়েছিল তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com