যৌথ বাহিনীর অভিযানে দেড় হাজার রোহিঙ্গা আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়া ও টেকনাফের নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে নতুন বসতি গড়ে তুলেছে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট। পাহাড় কেটে তৈরি করা এসব বসতিতে রোহিঙ্গাদের ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে যৌথ বাহিনীর অভিযানে উখিয়ার বালুখালী এলাকা থেকে অন্তত ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

উখিয়ার বালুখালীর মরাগাছতলা এলাকা চারপাশে পাহাড়ঘেরা হলেও ভেতরের চিত্র ছিল ভিন্ন। পাহাড় কেটে সেখানে গড়ে তোলা হয়েছিল প্রায় সাড়ে ৩শ অবৈধ বসতি, যেখানে দীর্ঘদিন ধরে হাজারো রোহিঙ্গা বসবাস করছিল।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী সিন্ডিকেট এসব বসতিতে রোহিঙ্গাদের কাছ থেকে প্রতি মাসে জনপ্রতি ২ থেকে ৩ হাজার টাকা করে ভাড়া আদায় করত। শুধু তাই নয়, ওই এলাকায় মাদকের কারবারও চলছিল বলে অভিযোগ আছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে মরাগাছতলা এলাকা ঘিরে যৌথ বাহিনী অভিযান শুরু করে। অভিযান চলাকালে বসতিগুলোতে তল্লাশি চালানো হলে শত শত রোহিঙ্গা বেরিয়ে আসেন। অনেকেই ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান। তবে সাড়ে ৩শ বসতি থেকে প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে আটক করা হয়।

অভিযানকালে বসতি ভাড়া দেওয়া মালিক পক্ষের কয়েকজনকেও আটক করা হয়েছে। তারা রোহিঙ্গাদের ভাড়া দিয়ে আশ্রয় দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সচেতন মহলের মতে, নিবন্ধিত ক্যাম্পের বাইরে এভাবে রোহিঙ্গাদের বসবাস অপরাধপ্রবণতা বাড়ানোর পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

তিনি আরও বলেন, আটক রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের মাধ্যমে পুণরায় নিবন্ধিত ক্যাম্পে পাঠানো হচ্ছে। অভিযানে আটক সাতজনের মধ্যে পাঁচজনকে অর্থদণ্ড এবং মাদক কারবারের অভিযোগে দুজনকে কারাদণ্ড দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

» ‘আপনি আমার প্রথম ক্রাশ’, অমিতাভের জবাবে লজ্জায় লাল গায়িকা

» ম্যাকাই টেস্টে মুশফিকের সামনে মাইলফলকের হাতছানি

» পেরুতে শক্তিশালী ভূমিকম্পে আহত ৩

» পশ্চিম তীরে ১২০০ বসতি নির্মাণে ইসরায়েলের উদ্যোগ, পশ্চিমা দেশগুলোর নিন্দা

» সিআইসির প্রথম নারী ডিজি সেলিনা সুলতানা

» সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ

» আজ শুক্রবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» রসুন খেলে কি কোলেস্টেরল কমে?

» স্যালাড স্যান্ডউইচ তৈরির রেসিপি জেনে নিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যৌথ বাহিনীর অভিযানে দেড় হাজার রোহিঙ্গা আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়া ও টেকনাফের নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে নতুন বসতি গড়ে তুলেছে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট। পাহাড় কেটে তৈরি করা এসব বসতিতে রোহিঙ্গাদের ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে যৌথ বাহিনীর অভিযানে উখিয়ার বালুখালী এলাকা থেকে অন্তত ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

উখিয়ার বালুখালীর মরাগাছতলা এলাকা চারপাশে পাহাড়ঘেরা হলেও ভেতরের চিত্র ছিল ভিন্ন। পাহাড় কেটে সেখানে গড়ে তোলা হয়েছিল প্রায় সাড়ে ৩শ অবৈধ বসতি, যেখানে দীর্ঘদিন ধরে হাজারো রোহিঙ্গা বসবাস করছিল।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী সিন্ডিকেট এসব বসতিতে রোহিঙ্গাদের কাছ থেকে প্রতি মাসে জনপ্রতি ২ থেকে ৩ হাজার টাকা করে ভাড়া আদায় করত। শুধু তাই নয়, ওই এলাকায় মাদকের কারবারও চলছিল বলে অভিযোগ আছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে মরাগাছতলা এলাকা ঘিরে যৌথ বাহিনী অভিযান শুরু করে। অভিযান চলাকালে বসতিগুলোতে তল্লাশি চালানো হলে শত শত রোহিঙ্গা বেরিয়ে আসেন। অনেকেই ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান। তবে সাড়ে ৩শ বসতি থেকে প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে আটক করা হয়।

অভিযানকালে বসতি ভাড়া দেওয়া মালিক পক্ষের কয়েকজনকেও আটক করা হয়েছে। তারা রোহিঙ্গাদের ভাড়া দিয়ে আশ্রয় দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সচেতন মহলের মতে, নিবন্ধিত ক্যাম্পের বাইরে এভাবে রোহিঙ্গাদের বসবাস অপরাধপ্রবণতা বাড়ানোর পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

তিনি আরও বলেন, আটক রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের মাধ্যমে পুণরায় নিবন্ধিত ক্যাম্পে পাঠানো হচ্ছে। অভিযানে আটক সাতজনের মধ্যে পাঁচজনকে অর্থদণ্ড এবং মাদক কারবারের অভিযোগে দুজনকে কারাদণ্ড দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com