ফেনসিডিলসহ দুই কারবারি আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। আজ র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন- টেকনাফের হোয়াইক্যং মাঝেরপাড়া এলাকার জামাল মোস্তফার ছেলে নুরুল ইসলাম (২৩) এবং উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা রাফিয়া বেগম (২৮)।

র‌্যাব সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল বুধবার দিবাগত রাতে উখিয়া থানাধীন বালুখালী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট চেকপোস্ট (উখিয়া ঘাট) সংলগ্ন পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় তল্লাশিকালে একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনের সিটে থাকা দুই যাত্রীর কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে নুরুল ইসলাম ও রাফিয়া বেগমকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য অবৈধভাবে পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধার করা ফেনসিডিলসহ তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ডেঙ্গু মোকাবিলায় আইন প্রয়োগ শুরু, লার্ভা পেলেই ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

» এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬০: র‍্যাব

» উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের অভিযানে ৩০জন গ্রেফতার

» দুই তরুণকে গুলি করে হত্যা

» শীর্ষ মাদক কারবারি ‘চুয়া সেলিম’ গ্রেফতার

» গভীর অরণ্যে মাটির নিচে মিলল ৬ পিস্তল, গুলি-ম্যাগাজিন

» ইয়াবার চালানসহ কারবারি আটক

» যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি

» আরসার কমান্ডারসহ ২জন গ্রেফতার

» গুলি ছুড়ে গাড়ি থামিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফেনসিডিলসহ দুই কারবারি আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। আজ র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন- টেকনাফের হোয়াইক্যং মাঝেরপাড়া এলাকার জামাল মোস্তফার ছেলে নুরুল ইসলাম (২৩) এবং উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা রাফিয়া বেগম (২৮)।

র‌্যাব সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল বুধবার দিবাগত রাতে উখিয়া থানাধীন বালুখালী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট চেকপোস্ট (উখিয়া ঘাট) সংলগ্ন পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় তল্লাশিকালে একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনের সিটে থাকা দুই যাত্রীর কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে নুরুল ইসলাম ও রাফিয়া বেগমকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য অবৈধভাবে পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধার করা ফেনসিডিলসহ তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com