৫০ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক ঘটনা ভিন্নখাতে নেওয়ার চক্রান্ত চলছে : মাহবুব জুবায়ের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ৫০ লাখের বেশি টাকা নিয়ে আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। বিষয়টিকে ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছে জামায়াত। দলটির বক্তব্য, এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা। বুধবার (১১ ফেব্রুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলেন দলটির সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই দাবি করেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, পরিবারের প্রয়োজন হতে পারে, ব্যবসার টাকা হতে পারে। কিন্তু এটা নিয়ে নাটক সাজানো হয়েছে। এয়ারপোর্টের মত জায়গা, যেখানে প্রতিমূহুর্তে লোকজন যাতায়াত করে; সেখানে আইনশৃঙ্খলাবাহিনী এ ধরনের ঘটাবে, এটা অবিশ্বাস্য। যেখানে ঢাকা বিমানবন্দর থেকে ছাড়পত্র দিয়েছে, সেখানে সৈয়দপুরে নাটক সাজানো হয়েছে, মন্তব্য করেন করেন তিনি।

জামায়াত নেতা আরও বলেন, যেহেতু চলাফেরার জন্য গাড়ি ব্যবহার করা যাচ্ছে না, তাই তিনি এয়ারপোর্টে নিয়ে টাকা গেছেন। তিনি তো অন্যায় কিছু করেননি, ব্যক্তিগত টাকা ব্যবহার করতেই পারে। এখানে অপরাধ কী? আইনশৃঙ্খলার বাহিনীর লোকজন ইন্টেনশনালি এ ধরনের কাজ করছে। নির্বাচনে যারা হেরে যাচ্ছেন বলে মনে করছেন, তারাই এই ঘটনায় জড়িত।

ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের আরও বলেন, ঠাকুরগাঁও জামায়াত আমির একজন ব্যবসায়ী। এয়ারপোর্টের মত একটা সিকিউর জায়গায় এ ধরনের ঘটনা সাজানো। তিনি বলেন, জামায়াত ইসলামীকে বিতর্কিত করার জন্য এ ধরনের অপপ্রয়াস হয়েছে।

তিনি বলেন, এক দল সন্ত্রাদী শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। জনগন যেন শান্তিপূর্ণ ভাবে ভোট কেন্দ্রে আসতে না পারে সে চক্রান্ত হচ্ছে। গতকাল আমাদের আমিরের আসনে নির্বাচনী বুথ ভেঙ্গে ফেলছে। এছাড়া সারাদেশেই আমাদের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলা ঘটছে।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আমাদের এজেন্টদের সরিয়ে দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন এহসানুল মাহবুব জোবায়ের।  তিনি বলেন, আমাদের মনে হচ্ছে প্রশাসনের একটা অংশ একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন।

এর আগে বেলা ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে বেলালউদ্দিনকে আটক করে। নীলফামারীর পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৫০ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক ঘটনা ভিন্নখাতে নেওয়ার চক্রান্ত চলছে : মাহবুব জুবায়ের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ৫০ লাখের বেশি টাকা নিয়ে আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। বিষয়টিকে ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছে জামায়াত। দলটির বক্তব্য, এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা। বুধবার (১১ ফেব্রুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলেন দলটির সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই দাবি করেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, পরিবারের প্রয়োজন হতে পারে, ব্যবসার টাকা হতে পারে। কিন্তু এটা নিয়ে নাটক সাজানো হয়েছে। এয়ারপোর্টের মত জায়গা, যেখানে প্রতিমূহুর্তে লোকজন যাতায়াত করে; সেখানে আইনশৃঙ্খলাবাহিনী এ ধরনের ঘটাবে, এটা অবিশ্বাস্য। যেখানে ঢাকা বিমানবন্দর থেকে ছাড়পত্র দিয়েছে, সেখানে সৈয়দপুরে নাটক সাজানো হয়েছে, মন্তব্য করেন করেন তিনি।

জামায়াত নেতা আরও বলেন, যেহেতু চলাফেরার জন্য গাড়ি ব্যবহার করা যাচ্ছে না, তাই তিনি এয়ারপোর্টে নিয়ে টাকা গেছেন। তিনি তো অন্যায় কিছু করেননি, ব্যক্তিগত টাকা ব্যবহার করতেই পারে। এখানে অপরাধ কী? আইনশৃঙ্খলার বাহিনীর লোকজন ইন্টেনশনালি এ ধরনের কাজ করছে। নির্বাচনে যারা হেরে যাচ্ছেন বলে মনে করছেন, তারাই এই ঘটনায় জড়িত।

ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের আরও বলেন, ঠাকুরগাঁও জামায়াত আমির একজন ব্যবসায়ী। এয়ারপোর্টের মত একটা সিকিউর জায়গায় এ ধরনের ঘটনা সাজানো। তিনি বলেন, জামায়াত ইসলামীকে বিতর্কিত করার জন্য এ ধরনের অপপ্রয়াস হয়েছে।

তিনি বলেন, এক দল সন্ত্রাদী শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। জনগন যেন শান্তিপূর্ণ ভাবে ভোট কেন্দ্রে আসতে না পারে সে চক্রান্ত হচ্ছে। গতকাল আমাদের আমিরের আসনে নির্বাচনী বুথ ভেঙ্গে ফেলছে। এছাড়া সারাদেশেই আমাদের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলা ঘটছে।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আমাদের এজেন্টদের সরিয়ে দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন এহসানুল মাহবুব জোবায়ের।  তিনি বলেন, আমাদের মনে হচ্ছে প্রশাসনের একটা অংশ একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন।

এর আগে বেলা ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে বেলালউদ্দিনকে আটক করে। নীলফামারীর পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com