এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কিছুদিন আগে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এবার নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ল তারা। থাইল্যান্ডের ব্যাংককে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্দা উঠছে এই টুর্নামেন্টের।

বুধবার সকালে দলের ক্রিকেটারসহ কেচিং স্টাফের সদস্যরা দেশ ছেড়েছেন।

দলের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই টুর্নামেন্টেও বড় স্বপ্ন দেখছে দল। চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা থেকে স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। যেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন ফাহিমা খাতুন।

দলটির একজন কর্মকর্তা বলেন, ‘অবশ্যই বড় স্বপ্ন এই টুর্নামেন্ট ঘিরে। সেই হিসাব করেই আমরা দলকে সাজিয়েছে। ভালো ফর্মে যারা তাদেরকে রেখেছি। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য অবশ্যই, যদিও লড়াই হবে অনেক, সহজ হবে না।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে দারুণ পারফরম্যান্স করেছেন সাদিয়া আক্তার। আর তাতেই সুযোগ মিলেছে রাইজিং স্টার্সের দলে। সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা হয়নি সুমনার। তবে জাতীয় দলে ফেরার সুযোগ হিসেবে ‘এ’ দলে ডাক পেয়েছেন এই ক্রিকেটার।

নারী এশিয়া রাইজিং স্টার্সে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে আছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্ট শুরুর পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ১৬ ফেব্রুয়ারি স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে খেলবে লাল-সবুজের মেয়েরা। ১৮ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলা। আর ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।

এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশ দল: 

ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মণ্ডল ও ফাতেমা জাহান।

স্ট্যান্ডবাই: দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

» তরুণদের চিন্তাকে সুসংহত করলে দেশ এগিয়ে যাবে: নজরুল ইসলাম

» জুলাই চেতনাকে বাদ দিয়ে গণতন্ত্র, সুসংহত ও বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয়: হামিদুর রহমান আযাদ

» সরকারি দল ক্ষমতায় এসেই জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: এটিএম আজহার

» ভাষা শহীদদের প্রতি জামায়াতের শ্রদ্ধা জানানকে উল্লেখযোগ্য পরিবর্তন বললেন শিক্ষামন্ত্রী

» ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস আজও রচিত হয়নি: রুমিন ফারহানা

» রাজের জন্মদিনে প্রকাশ্যে প্রেমের ঝলক শুভশ্রীর

» ভারতে আসছেন শাকিরা

» তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা

» নরসিংদীর শিবপুরে ভাষা শহীদদের প্রতি  জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কিছুদিন আগে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এবার নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ল তারা। থাইল্যান্ডের ব্যাংককে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্দা উঠছে এই টুর্নামেন্টের।

বুধবার সকালে দলের ক্রিকেটারসহ কেচিং স্টাফের সদস্যরা দেশ ছেড়েছেন।

দলের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই টুর্নামেন্টেও বড় স্বপ্ন দেখছে দল। চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা থেকে স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। যেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন ফাহিমা খাতুন।

দলটির একজন কর্মকর্তা বলেন, ‘অবশ্যই বড় স্বপ্ন এই টুর্নামেন্ট ঘিরে। সেই হিসাব করেই আমরা দলকে সাজিয়েছে। ভালো ফর্মে যারা তাদেরকে রেখেছি। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য অবশ্যই, যদিও লড়াই হবে অনেক, সহজ হবে না।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে দারুণ পারফরম্যান্স করেছেন সাদিয়া আক্তার। আর তাতেই সুযোগ মিলেছে রাইজিং স্টার্সের দলে। সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা হয়নি সুমনার। তবে জাতীয় দলে ফেরার সুযোগ হিসেবে ‘এ’ দলে ডাক পেয়েছেন এই ক্রিকেটার।

নারী এশিয়া রাইজিং স্টার্সে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে আছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্ট শুরুর পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ১৬ ফেব্রুয়ারি স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে খেলবে লাল-সবুজের মেয়েরা। ১৮ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলা। আর ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।

এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশ দল: 

ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মণ্ডল ও ফাতেমা জাহান।

স্ট্যান্ডবাই: দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Design & Developed BY ThemesBazar.Com