গুগল পে সেবা চালু করল ব্র্যাক ব্যাংক

ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬: ভিসা ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য গুগল পে সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক।

এই সেবার মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে দেশ ও বিদেশে দ্রুত, নিরাপদ ও কন্টাক্টলেস লেনদেন করা যাবে।

এখন থেকে ব্র্যাক ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ডহোল্ডাররা তাঁদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে দেশ-বিদেশের লক্ষাধিক গুগল পে সাপোর্টেড মার্চেন্ট পয়েন্টে সহজেই পেমেন্ট করতে পারবেন।
এই সুবিধা চালুর ফলে গ্রাহকদের দৈনন্দিন লেনদেনের জন্য আর আলাদা করে ফিজিক্যাল কার্ড বহন করতে হবে না।

স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রাহকরা পাবেন লেনদেনে বাড়তি স্বাধীনতা ও সুবিধা।
গুগল পে অ্যাডভান্সড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে, যার ফলে গ্রাহকের কার্ডের তথ্য কখনোই মার্চেন্টের সঙ্গে শেয়ার হয় না। ফলে, প্রতিটি লেনদেন থাকে সর্বোচ্চ নিরাপত্তা। শক্তিশালী এই নিরাপত্তাব্যবস্থা বিশ্বজুড়ে গুগল পে-কে একটি নির্ভরযোগ্য ও জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সল্যুশন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এই সেবাটির উদ্বোধন উপলক্ষ্যে ব্র্যাক ব্যাংক গ্রাহকরা নিজেদের প্রথম গুগল পে ট্রানজ্যাকশনে ২০% ক্যাশব্যাক এবং দ্বিতীয় ও তৃতীয় ট্রানজ্যাকশনে ১০% ক্যাশব্যাক সুবিধা উপভোগ করবেন। ক্যাম্পেইনের শর্তাবলির ভিত্তিতে এই অফারটি চলবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।

গুগল পে চালু প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ভিসা ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য গুগল পে চালু আমাদের ডিজিটাল রূপান্তর যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

গ্রাহককেন্দ্রিক সেবার সাথে বৈশ্বিক পেমেন্ট-প্রযুক্তি যুক্ত করার মাধ্যমে আমরা গ্রাহকদের দিচ্ছি বিশ্বজুড়ে নিরাপদ ও দ্রুত লেনদেনের সুবিধা।”

গুগল পে সেবা চালু ডিজিটাল পেমেন্ট সেবার সম্প্রসারণ এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন। একইসঙ্গে দেশে ক্যাশলেস অর্থনীতির উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তারেক রহমান অনরার সামনে আইসসে: স্বরাষ্ট্রমন্ত্রী

» লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিল নৌ মন্ত্রণালয়

» মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

» গাজীপুরে কারখানায় লাগা আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

» মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

» তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার

» মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে: তিতাস

» এলজিসহ দুই ব্যক্তি গ্রেফতার

» হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

» ইয়াবাসহ যুবক আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গুগল পে সেবা চালু করল ব্র্যাক ব্যাংক

ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬: ভিসা ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য গুগল পে সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক।

এই সেবার মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে দেশ ও বিদেশে দ্রুত, নিরাপদ ও কন্টাক্টলেস লেনদেন করা যাবে।

এখন থেকে ব্র্যাক ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ডহোল্ডাররা তাঁদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে দেশ-বিদেশের লক্ষাধিক গুগল পে সাপোর্টেড মার্চেন্ট পয়েন্টে সহজেই পেমেন্ট করতে পারবেন।
এই সুবিধা চালুর ফলে গ্রাহকদের দৈনন্দিন লেনদেনের জন্য আর আলাদা করে ফিজিক্যাল কার্ড বহন করতে হবে না।

স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রাহকরা পাবেন লেনদেনে বাড়তি স্বাধীনতা ও সুবিধা।
গুগল পে অ্যাডভান্সড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে, যার ফলে গ্রাহকের কার্ডের তথ্য কখনোই মার্চেন্টের সঙ্গে শেয়ার হয় না। ফলে, প্রতিটি লেনদেন থাকে সর্বোচ্চ নিরাপত্তা। শক্তিশালী এই নিরাপত্তাব্যবস্থা বিশ্বজুড়ে গুগল পে-কে একটি নির্ভরযোগ্য ও জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সল্যুশন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এই সেবাটির উদ্বোধন উপলক্ষ্যে ব্র্যাক ব্যাংক গ্রাহকরা নিজেদের প্রথম গুগল পে ট্রানজ্যাকশনে ২০% ক্যাশব্যাক এবং দ্বিতীয় ও তৃতীয় ট্রানজ্যাকশনে ১০% ক্যাশব্যাক সুবিধা উপভোগ করবেন। ক্যাম্পেইনের শর্তাবলির ভিত্তিতে এই অফারটি চলবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।

গুগল পে চালু প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ভিসা ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য গুগল পে চালু আমাদের ডিজিটাল রূপান্তর যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

গ্রাহককেন্দ্রিক সেবার সাথে বৈশ্বিক পেমেন্ট-প্রযুক্তি যুক্ত করার মাধ্যমে আমরা গ্রাহকদের দিচ্ছি বিশ্বজুড়ে নিরাপদ ও দ্রুত লেনদেনের সুবিধা।”

গুগল পে সেবা চালু ডিজিটাল পেমেন্ট সেবার সম্প্রসারণ এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন। একইসঙ্গে দেশে ক্যাশলেস অর্থনীতির উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com