এলজিসহ দুই ব্যক্তি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সন্দ্বীপ থানা এলাকা থেকে তিনটি এলজিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত থেকে শুক্রবার (১২ জুন) দুপুর পর্যন্ত সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নসহ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (১৩ জুন) দুপুরে নগরীর নাসিরাবাদে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম নিজেই এসব তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নের শফি মেম্বারের ছেলে মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনী বাবলু (৩৫) এবং প্রয়াত আবুল কাশেমের ছেলে মো. জুয়েল রানা (৩৬)।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে রহমতপুর ইউনিয়নের একটি বস্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মিলাদ হোসেন বাবলুকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্য সন্ত্রাসী জুয়েল রানাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি দেশীয় এলজি, ৪ রাউন্ড কার্তুজ, একটি ধারালো ছেনি, একটি চাপাতি, ৩১৫ পিস ইয়াবা এবং নগদ ১১ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।

ওসি বলেন, গ্রেফতার মিলাদ হোসেন বাবলু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তার নামে ২০টি মামলার তথ্য পাওয়া গেছে। মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, তিনি যোগদানের পর গত ৭ মে থেকে এ পর্যন্ত জেলার ১৭টি থানা এলাকায় বিভিন্ন অভিযানে ১৩টি অবৈধ অস্ত্র উদ্ধার এবং ১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত ২ লাখ ৪৫ হাজার ৮৩ পিস ইয়াবা, ৯২ কেজি গাঁজাসহ অন্যান্য মাদক উদ্ধার করা হয়েছে। মাদক সংক্রান্ত ১৫২টি মামলা হয়েছে। এসব মামলায় ১৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া ডাকাতি ও ডাকাতি প্রস্তুতি মামলায় ১৪ জনকে গ্রেফতার করা হয়  জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এলজিসহ দুই ব্যক্তি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সন্দ্বীপ থানা এলাকা থেকে তিনটি এলজিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত থেকে শুক্রবার (১২ জুন) দুপুর পর্যন্ত সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নসহ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (১৩ জুন) দুপুরে নগরীর নাসিরাবাদে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম নিজেই এসব তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নের শফি মেম্বারের ছেলে মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনী বাবলু (৩৫) এবং প্রয়াত আবুল কাশেমের ছেলে মো. জুয়েল রানা (৩৬)।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে রহমতপুর ইউনিয়নের একটি বস্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মিলাদ হোসেন বাবলুকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্য সন্ত্রাসী জুয়েল রানাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি দেশীয় এলজি, ৪ রাউন্ড কার্তুজ, একটি ধারালো ছেনি, একটি চাপাতি, ৩১৫ পিস ইয়াবা এবং নগদ ১১ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।

ওসি বলেন, গ্রেফতার মিলাদ হোসেন বাবলু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তার নামে ২০টি মামলার তথ্য পাওয়া গেছে। মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, তিনি যোগদানের পর গত ৭ মে থেকে এ পর্যন্ত জেলার ১৭টি থানা এলাকায় বিভিন্ন অভিযানে ১৩টি অবৈধ অস্ত্র উদ্ধার এবং ১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত ২ লাখ ৪৫ হাজার ৮৩ পিস ইয়াবা, ৯২ কেজি গাঁজাসহ অন্যান্য মাদক উদ্ধার করা হয়েছে। মাদক সংক্রান্ত ১৫২টি মামলা হয়েছে। এসব মামলায় ১৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া ডাকাতি ও ডাকাতি প্রস্তুতি মামলায় ১৪ জনকে গ্রেফতার করা হয়  জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com