ইয়াবাসহ যুবক আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলায় দোকানে দই কিনতে গিয়ে মো. সবুজ কাজী (৩২) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আজ বেলা ১২টার দিকে উপজেলার পশু হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১২টার দিকে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদ পেয়ে লোহাগড়া উপজেলার পশু হাসপাতালের সামনে এক মিষ্টির দোকানের সামনে থেকে তাকে আটক করে। পরে তাকে হেফাজতে নিয়ে তল্লাশি করে তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা জব্দ করে তাকে আটক করা হয়।

স্থানীয় ওই মিষ্টির দোকানি জানান ওই যুবক তার দোকানে কাপ দই আছে কিনা জিজ্ঞেস করেছিলেন। এমন সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তাকে আটক করেন।

এ বিষয়ে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর এসআই আব্বাস উদ্দিন বলেন, ১০২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়াবাসহ যুবক আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলায় দোকানে দই কিনতে গিয়ে মো. সবুজ কাজী (৩২) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আজ বেলা ১২টার দিকে উপজেলার পশু হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১২টার দিকে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদ পেয়ে লোহাগড়া উপজেলার পশু হাসপাতালের সামনে এক মিষ্টির দোকানের সামনে থেকে তাকে আটক করে। পরে তাকে হেফাজতে নিয়ে তল্লাশি করে তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা জব্দ করে তাকে আটক করা হয়।

স্থানীয় ওই মিষ্টির দোকানি জানান ওই যুবক তার দোকানে কাপ দই আছে কিনা জিজ্ঞেস করেছিলেন। এমন সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তাকে আটক করেন।

এ বিষয়ে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর এসআই আব্বাস উদ্দিন বলেন, ১০২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com