আইসিসি-পিসিবির জরুরি বৈঠকে যোগ দিতে লাহোরে বুলবুল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে সৃষ্ট জটিলতা নিরসনে এবার নড়েচড়ে বসেছে আইসিসি। ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট এবং বাংলাদেশকে বাদ দেওয়ার ইস্যুতে জরুরি বৈঠকে বসছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে শনিবার দিবাগত রাত ১টায় পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পিসিবি ও আইসিসির শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শেষে আজ বিকেলেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে রাজি না হওয়ায় এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। বিসিবির প্রস্তাব ছিল শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন, যা নাকচ করে দেয় সংস্থাটি। এর প্রতিবাদে এবং বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।

আইসিসি, পিসিবি এবং বিসিবির মধ্যে এই অচলাবস্থা কাটানোর লক্ষ্যেই আজকের এই জরুরি সভা। বিসিবির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সমসাময়িক পরিস্থিতি এবং সাম্প্রতিক বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনার জন্যই বিসিবি সভাপতি জরুরি ভিত্তিতে পাকিস্তান সফর করছেন। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি শুরু থেকেই বাংলাদেশের বাদ পড়াকে ‘অন্যায্য’ বলে আসছেন। এদিকে পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি বয়কট করে, তবে আইসিসির প্রায় ৬ হাজার কোটি রুপি (আনুমানিক) ক্ষতির শঙ্কা রয়েছে। সম্প্রচারস্বত্ব ও স্পন্সরশিপের বিশাল এই ক্ষতি এড়াতেই দ্রুত সমাধানে পৌঁছাতে চায় আইসিসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাসপাতাল নির্মাণে ইরানকে প্রস্তাব জামায়াত আমিরের

» সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

» সবার জন্য সেবা নিশ্চিতের আগে বিশেষ সুবিধা নেবো না: হাসনাত আব্দুল্লাহ

» কিছু কাজ বাজেটের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না: আব্দুস সালাম

» সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

» সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার

» কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী

» কি পেলাম জীবনে?

» জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান আমলীচুকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের দাবি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আইসিসি-পিসিবির জরুরি বৈঠকে যোগ দিতে লাহোরে বুলবুল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে সৃষ্ট জটিলতা নিরসনে এবার নড়েচড়ে বসেছে আইসিসি। ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট এবং বাংলাদেশকে বাদ দেওয়ার ইস্যুতে জরুরি বৈঠকে বসছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে শনিবার দিবাগত রাত ১টায় পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পিসিবি ও আইসিসির শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শেষে আজ বিকেলেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে রাজি না হওয়ায় এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। বিসিবির প্রস্তাব ছিল শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন, যা নাকচ করে দেয় সংস্থাটি। এর প্রতিবাদে এবং বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।

আইসিসি, পিসিবি এবং বিসিবির মধ্যে এই অচলাবস্থা কাটানোর লক্ষ্যেই আজকের এই জরুরি সভা। বিসিবির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সমসাময়িক পরিস্থিতি এবং সাম্প্রতিক বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনার জন্যই বিসিবি সভাপতি জরুরি ভিত্তিতে পাকিস্তান সফর করছেন। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি শুরু থেকেই বাংলাদেশের বাদ পড়াকে ‘অন্যায্য’ বলে আসছেন। এদিকে পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি বয়কট করে, তবে আইসিসির প্রায় ৬ হাজার কোটি রুপি (আনুমানিক) ক্ষতির শঙ্কা রয়েছে। সম্প্রচারস্বত্ব ও স্পন্সরশিপের বিশাল এই ক্ষতি এড়াতেই দ্রুত সমাধানে পৌঁছাতে চায় আইসিসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com