চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  যশোরের চৌগাছা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪টি ভারতীয় এয়ার গান ও ১টি বিদেশি গ্যাস পিস্তলসহ বিভিন্ন অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে যশোর ব্যাটালিয়নের অধীনস্থ আন্দুলিয়া ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের চৌগাছা থানার দৌলতপুর গ্রামের একটি মাঠে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় এয়ার গান, ১টি বিদেশি গ্যাস পিস্তল, ৩০টি ট্রিগার স্প্রিং, ১৪টি ব্যাক সাইড ইউ এবং ২৯টি ফ্রন্ট সাইড টিপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল পরবর্তীতে মামলা দায়েরের মাধ্যমে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অস্ত্র ও অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

» হাদি হত্যার বিচার না হলে, আমি হানজালার কোনো নিরাপত্তা নেই: এমপি হানজালা

» সড়কে প্রাণহানি: এলাকায় মুখ দেখাতে পারি না, মানুষ আমাকে এখন বেঁধে রাখবে: হাসনাত

» বিভিন্ন অভিযোগে ৫৯জন গ্রেফতার

» রাজধানীর বনানীতে ১১তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

» বাহুবলী-পুষ্পাকে পেছনে ফেলে এক নম্বরে রণবীরের ‘ধুরন্ধর’

» ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২১৬৭

» স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি: টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

» সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» রাজধানীর বনানী এলাকায় ১১তলা ভবনে আগুন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  যশোরের চৌগাছা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪টি ভারতীয় এয়ার গান ও ১টি বিদেশি গ্যাস পিস্তলসহ বিভিন্ন অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে যশোর ব্যাটালিয়নের অধীনস্থ আন্দুলিয়া ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের চৌগাছা থানার দৌলতপুর গ্রামের একটি মাঠে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় এয়ার গান, ১টি বিদেশি গ্যাস পিস্তল, ৩০টি ট্রিগার স্প্রিং, ১৪টি ব্যাক সাইড ইউ এবং ২৯টি ফ্রন্ট সাইড টিপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল পরবর্তীতে মামলা দায়েরের মাধ্যমে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অস্ত্র ও অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com